সাভারে বেগম খালেদা জিয়ার জন্মদিন ও ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্বরণে ব্যাংক কলোনীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার,১৭ আগস্ট, ২০২৪(বিবিনিউজ):সাভারে বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন ও ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্বরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকার সাভারের ব্যাংক কলোনী মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গনে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন সাভার উপজেলা,পৌর ও আশুলিয়া থানা বিএনপি। এতে কয়েক হাজার বিএনপির নেতাকর্মী অংশ নেন।

সাভার পৌর বিএনপি সভাপতি ও সাকে পৌর কমিশনার শাহ মাইনুল হোসেন বিল্টুর সভাপতিত্বে দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন বিএনপি নেতা সাবক উপজেলা চেয়ারম্যান হাজী কফিল উদ্দিন, তেতুলঝোড়া ইইপ চেয়ারম্যান হাজী জামাল উদ্দিন সরকার, সাবেক মেয়র রেফাত উল্লাহ, আশুলিয়া বিএনপির নেতা আব্দুল গফুর, বাছেদ,সাইফুদ্দিন,ইব্রাহিম মিয়া,ফেরদৌস আহমেদপ্রদীপ,নাজমুল আলম খান,আবু মোল্লা,আকবর হোসেন,আমিনুল ইসলাম সহ আরো অনেকে। এসময় দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন ব্যাংক কলোনী মাদ্রাসা মসজিদেও প্রিন্সিপার মাওলানা মোঃ আব্দুল্রাহ এবং শেষে সবার মাঝে তবারক বিতারণ করা হয়।

বক্তারা বলেন, যারা আওয়ামীগকে সহযোগীতা করেছেন এবং বিগত দিনে কোন রাজপথে দেখা যায়নি তাদেরকে ভবিষ্যতে জনপ্রতিনিধি নিবার্চনের প্রার্থীতা দেয়া হবে না।যারা রাজপথে ছিল এবং মামলা কারনে জেল হাজতে দিন কাটিয়েছেন তাদের প্রার্থী বানাবেন এই নেতারা।

Related posts

Leave a Comment