সাভারে আইনজীবী বাবার স্বপ্ন পূরণ করতে লন্ডনে উচ্চশিক্ষা নিতে যাচ্ছেন আসিফ

স্টাফ রিপোর্টার,১২ সেপ্টেম্বর,২০২৩(বিবিনিউজ): উচ্চশিক্ষার জন্য সন্তান দেশের বাইরে যাবেন এমন স্বপ্ন অনেকেরই পিতা-মাতা এর লালন করেন। সাভার ও ধামরাইয়ের জনপ্রিয় এ্যাডভোকেট মাসুদ খানের স্বপ্ন ছিল তার বড় ছেলে আসিফ খান সানজিদ কে নিয়ে। এবার সানজিদ বাবার স্বপ্ন পূরণ করতে লন্ডনে যাচ্ছেন। সানজিদের মা তাসলিমা আক্তার চান তার ছেলে বড় ব্যারিস্টার হয়ে দেশে ফিরুক। আসিফদের পূর্বপুরুষ ঢাকা জেলার ধামরাইয়ের ভাদালীয়ার স্থায়ী বাসিন্দা। তবে বর্তমানে সাভারের ব্যাংক কলোনীতে নিজস্ব বাড়িতে বসবাস করছে।

জানা যায়, স্কুল জীবন থেকেই আসিফ মেধাবী ছিলেন। ২০২০ সালে অ্যাসেড স্কুল থেকে কৃতিত্বের সাথে এসএসসি সম্পন্ন করেন। ২০২২ সালে কৃতিত্বের সাথে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।পরবর্তীতে ঢাকাস্থ বৃটিশ কাউন্সিল থেকে IELTS সম্পন্ন করেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য,
ঢাকা আইনজীবী সমিতির সদস্য ও ধামরাই থানা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মাসুদ খান খোকন বলেন, লন্ডনের সেরা একটি বিশ্ববিদ্যালয় আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহন করবে আমার আদরের পুত্র আসিফ। দলমত নির্বিশেষে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন তিনি। ওর মা নিজেও উচ্চশিক্ষিত। সে ছেলের পড়াশোনার দায়িত্ব সহ সাংসারিক সকল কার্যক্রম দায়িত্বের সাথে পালন করেছেন।

Related posts

Leave a Comment