সাভারে পিকনিকের ট্রলারে বিদ্যুতের তার ছিঁড়ে ও বিলের পানিতে ডুবে নিহত ৩

সাভার প্রতিনিধি,১১ আগষ্ট,২০২০ (বিবিনিউজ):সাভারে পিকনিকের ট্রলারে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে এবং পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৩ যুবকের। ঘটনার ১২ ঘন্টা পর মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল থেকে ২ জনের লাশ উদ্ধার করে। হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়। নিহত দুই যুবকের নাম ছিল সুমন এবং একজনের নাম জুয়েল।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সাভারের বনগাঁয়ের বেরাইদ দাসপাড়া এলাকার ৬ যুবক পিকনিকের উদ্দেশ্যে সোমবার সন্ধ্যায় প্রস্তুতি নিয়ে এলাকার দানপাড়ার বিলে পৌঁছালে বিদ্যুতের খুটির সাথে তাদের ট্রলার ধাক্কা খায় । এতে জুয়েল আহত হয়। মফিজের ছেলে সুমন এবং আতাউল্লাহ’র ছেলে সুমন নামের ২ যুবক পানিতে লাফিয়ে পড়ে নিখোঁজ হয় । বাকীরা সাতঁরিয়ে বিলের পাড়ে উঠে যায়। আহত জুয়েলকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। নিখোঁজ দুই সুমনের খোঁজে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের ডুবুরী দল বিলের পানিতে তল্লাশী চালায়। ১২ ঘন্টা পর দুই সুমনের লাশ উদ্ধার করে ডুবুরী দল।
স্থানীয়রা আরো জানান, পেশায় জুয়েল ও সুমন পরিবহন চালক ছিল।
বিষয়টি নিশ্চিত করেছেন সাভার থানার এসআই জুলফিকার আলী ।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related posts

Leave a Comment