‘ভ্যাকসিন জাতীয়করণের মাধ্যমে’ ভাইরাস থেকে মুক্তি সম্ভব না : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বৃহস্পতিবার ‘ভ্যাকসিন জাতীয়করনের’ বিরুদ্ধে সতর্ক করে দিয়ে বলেছে , দরিদ্র দেশগুলো মহামারির জন্য উন্মুক্ত রেখে ধনী দেশগুলো নিজেদের জন্য ভ্যাকসিন সংরক্ষিত রেখে তারা করোনাভাইরাস মুক্ত নিরাপদ স্বর্গে পরিণত হবে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম গেব্রিয়োসিস বলেছেন,করোনাভাইরাসের বিরুদ্ধে কার্যকর উৎপাদিত যে কোন ভ্যাকসিন বিশ্বের সঙ্গে ভাগ করে নেয়ার মাধ্যমেই ভাইরাস মোকাবেলায় ধনী দেশগুলোর স্বার্থ নিশ্চিত হবে। জেনেভায় হু সদর দফতর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রে আসপেন সিকিউরিটি ফোরামে রাখা বক্তব্যে টেড্রোস বলেন,‘ভ্যাকসিন জাতীয়করণ ভালো নয়, এটি আমাদের জন্য সহায়ক হবে না।’ তিনি বলেন,‘করোনা থেকে বিশ্বকে দ্রুত…

Read More

ফজিলাতুন্নেছা মুজিব নারী সমাজের প্রেরণার উৎস : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ

৭ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বাঙালির অহংকার, নারী সমাজের প্রেরণার উৎস। ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি বলেন, ‘১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জন্মগ্রহন করেন। শৈশব থেকেই তিনি ছিলেন সাহসী ও দৃঢ়চেতা। যে-কোনো পরিস্থিতি তিনি বুদ্ধিমত্তা, বিচক্ষণতা দিয়ে মোকাবিলা করতেন। তিনি কেবল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনীই ছিলেন না, বাঙালীর মুক্তিসংগ্রামেও তিনি ছিলেন অন্যতম অগ্রদূত।’ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনি এই মহীয়সী…

Read More

সড়ক দুর্ঘটনায় পর্বতারোহী রেশমা নিহত

৭ আগস্ট, ২০২০ (বিবিনিউজ): রাজধানীর শেরেবাংলা নগর লেকরোড এলাকায় আজ সকালে সড়ক দুর্ঘটনায় পর্বতারোহী রেশমা নাহার (৩৩) নিহত হয়েছেন। পুলিশ জানায়,শুক্রবার সকাল ৯টার দিকে রাজধানীর সংসদ ভবন এলাকার চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে এ দুর্ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, রেশমা চন্দ্রিমা উদ্যান সংলগ্ন লেক রোডে বাইসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। এসময় কালো রঙের একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে পথচারী ও পুলিশ তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, নিহত রেশমা…

Read More

দেশের বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে : ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার প্রতিনিধি,৭ আগষ্ট ২০২০(বিবিনিউজ):বাংলাদেশের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। বৃহস্পতিবার দুপুরে সাভার উপজেলা পরিষদে ১৫ আগষ্ট জাতিয় শোক দিবসকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতিমুলক আলোচনা সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,দেশের উত্তর ও পূর্ব অঞ্চলে সব নদীর পানি কমে আসছে তাই সারা বাংলাদেশে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে জানিয়ে তিনি আরও বলেন,সরকার সকল বন্যার্তদের মাঝে নগদ টাকা শুকনো খাবারসহ ত্রাণ…

Read More

ঢাকার দোহার বন্যার্তদের মাঝে যুবলীগের ত্রাণ বিতরণ

ষ্টাফ রিপোর্টার ,৭ আগষ্ট ২০২০(বিবিনিউজ):দুর্নীতি মুক্ত দেশ গড়ায় বর্তমান সরকারের মুল লক্ষ্য বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল। শুক্রবার দুপুরে ঢাকার দোহার এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল এসময় আরও বলেন,যুবলীগের বির্তকিত দুর্নীতি বাজ নেতাকর্মীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। যুবলীগে থেকে এখন কোন দুর্নীতি করার সুযোগ নেই যেই দুর্নীতি করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি এসময় আরও বলেন,দেশে দুর্নীতি বিরোধী অবস্থান চলমান…

Read More

দেশে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে

৭ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস শনাক্তের ১৫৩তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে। বেড়েছে সুস্থতার হার। গত ২৪ ঘন্টায় ১২ হাজার ৬৯৯ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৮৫১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ এই ভাইরাসে ১২৬ জন কম আক্রান্ত হয়েছেন। গতকাল ১২ হাজার ৭০৮ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৯৭৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২২ দশমিক ৪৫ শতাংশ। আগের দিন এ হার ছিল ২৩ দশমিক ৪৩ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের…

Read More