সাভারে মাদ্রাসা ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

সাভার প্রতিনিধি,১৩ আগষ্ট ২০২০(বিবিনিউজ):পূর্ব শত্রুতার জের ধরে সাভারে এক মাদ্রাসা ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা করেছে সন্ত্রাসীরা।আশঙ্কাজনক অবস্থায় শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের পার্বতীনগর এলাকায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গতকাল রাতে সাভার নামা বাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই শিক্ষার্থীর নাম নাজমুল হাসান রুদ্র। সে সাভার পৌর এলাকার তারাপুর মহল্লার জাফর আলীর ছেলে। এলাকাবাসী জানায় গতকাল রাতে ওই মাদ্রাসা ছাত্র বাজার রোড দিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় কয়েকজন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করে।পরে…

Read More

সাভারে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় ফার্মেসিতে হামলা

সাভার প্রতিনিধি,১৩ আগষ্ট ২০২০(বিবিনিউজ):সাভারে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় একটি ঔষধ ফার্মাসিতে হামলা চালিয়ে লুটপাট করেছে একটি এনজিওর কর্মকর্তারা। গতকাল রাত সাড়ে দশটার দিকে সাভার পৌর এলাকার মুক্তির মোড় এলাকায় মুক্তি ফার্মেসিতে হামলা ও লুটপাট চালায় নয়ন মনি নামের একটি এনজিওর কর্মকর্তারা। ভুক্তভোগী ফার্মেসি মালিক সেলিম মিয়া জানান গত কয়েক মাস আগে তিনি ব্যবসার কাজের জন্য ওই এলাকার নয়ন মনি নামের একটি এনজিও থেকে প্রথমে বিশ হাজার ও পরে পঞ্চাশ হাজার টাকা লোন নেন স্ত্রী লিপি আক্তারের না। করোনাভাইরাস এ ব্যবসার অবস্থা নাজুক হওয়ায় কিস্তির টাকা সময়মত পরিশোধ করতে…

Read More

সাভারে আট বছরের শিশু ধর্ষণের শিকার

সাভার প্রতিনিধি,১৩ আগষ্ট,২০২০(বিবিনিউজ):সাভারে পৃথক ঘটনায় আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে ও অন্য একটি ঘটনায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায় সাভার সদর ইউনিয়নের চাঁপাইন এলাকায় একটি বাড়ীতে বাবা মার সাথে আট বছরের ওই শিশু ভাড়া থাকতো। তার বাবা-মা পোশাক কারখানায় চাকরি করতো। এই সুযোগে শিশুটিকে গত কয়েকদিন ধরে চকলেটের লোভ দেখিয়ে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে আসছিল আতাহার আলী নামের এক ব্যক্তি। এছাড়া ওই শিশুকে আরেক প্রতিবেশী সোহাগ মন্ডল ভয়-ভীতি দেখিয়ে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে আসছিল।…

Read More

স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা

১৩ আগস্ট, ২০২০(বিবিনিউজ):রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের পরিচালক (আইইডিসিআর) মীরজাদী সেব্রিনাকে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। অবশ্য অধ্যাপক মীরজাদীকে অতিরিক্ত মহাপরিচালকের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর সংবাদ ব্রিফিং করতেন অধ্যাপক মীরজাদী। তখন থেকেই তিনি আলোচনায় আছেন।

Read More

তাঞ্জানিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে

১৩ আগস্ট, ২০২০: তাঞ্জানিয়ার দক্ষিণপূর্বাঞ্চলের বাণিজ্যিক কেন্দ্র দারুস সালামে বুধবার রাতে এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র (ইউএসজিএস) একথা জানিয়েছে। খবর এএফপি’র। ইউএসজিএস জানায়, স্থানীয় সময় রাত ৮টার পরপরই ভূপৃষ্ঠের মাত্র সাড়ে ১৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভিকিন্দুর ৬৬ কিলোমিটার দক্ষিণপূর্বে। দারুস সালামের একেবারে উপকণ্ঠে ভিকিন্দু অবস্থিত। এতে তাৎক্ষণিকভাবে ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। তবে নাইরোবি এবং পার্শ্ববর্তী দেশ কেনিয়াতে এ ভূমিকম্প অনুভূত হয়। পূর্ব আফ্রিকায় সাধারণত: ভূমিকম্প হয় না।

Read More

২০২২ সালের মধ্যেই ৮ বিভাগে ক্যান্সার হাসপাতাল নির্মাণ হবে

১৩ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, আগামী ২০২২ সালের মধ্যেই দেশের ৮ বিভাগে ৮টি ১৫ তলা বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হবে। তিনি বলেন, ‘এসব হাসপাতালে ক্যান্সার রোগের পাশাপাশি কিডনী ও হার্টের চিকিৎসারও পর্যাপ্ত ব্যবস্থা থাকবে। ক্যান্সার, কিডনী ও হার্টের চিকিৎসার জন্য প্রতিটি বিভাগে অন্তত ৩০০টি করে শয্যা সংখ্যা রাখা হবে।’ স্বাস্থ্যমন্ত্রী আজ বৃহষ্পতিবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ৮টি বিভাগীয় পর্যায়ে ক্যান্সার হাসপাতাল স্থাপন শীর্ষক প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার জন্য অনুষ্ঠিতব্য সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রীবলেন, ‘হাসপাতালের শয্যাগুলোতে আধুনিকায়ন…

Read More

দেশে করোনায় সংক্রামনের হার কমেছে

১৩ আগস্ট, ২০২০ (বিবিনিউজ): দেশে করোনাভাইরাস শনাক্তের ১৫৯তম দিনে গত ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ও হার কমেছে। বেড়েছে সুস্থতার হারও। বিগত ২৪ ঘন্টায় ১৩ হাজার ১৬২ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৬১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৩৭৮ জন কম শনাক্ত হয়েছে। গতকাল ১৪ হাজার ৭৫১ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৯৯৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ছিল ১৯ দশমিক ৮৮ শতাংশ। আগের দিন এ হার ছিল ২০ দশমিক ৩০ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার…

Read More