আশুরা উপলক্ষে তাজিয়া ও শোক মিছিল নিষিদ্ধ : ডিএমপি ২৬ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) :আগামী ১০ মহররম (৩০ আগস্ট) রোববার পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন এলাকায় সব ধরণের তাজিয়া, শোক ও পাইক মিছিল নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তবে ধর্মপ্রাণ নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে ইমাম বাড়াগুলোতে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবেন।আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, বর্তমান করোনা ভাইরাস পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন এলাকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পবিত্র আশুরা উপলক্ষে সব ধরণের তাজিয়া,…
Read MoreDay: August 26, 2020
ছয় দফা জাতির পিতার একান্ত চিন্তাধারার ফসল : প্রধানমন্ত্রী
২৬ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বলেছেন, ঐতিহাসিক ছয় দফা ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত চিন্তার ফসল।আজ ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, ‘অনেকেই ছয় দফা দাবি নিয়ে অনেক কথা বলেন। কিন্তু, আমি ব্যক্তিগতভাবে জানি যে এটা (ছয় দফা দাবি) বঙ্গবন্ধুর একান্ত চিন্তার ফসল।’আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে (আইএমএলআই) বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উদযাপন বিষয়ক জাতীয় বাস্তবায়ন কমিটি এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। প্রধানমন্ত্রী একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যুক্ত হন।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী…
Read Moreঝিনাইদহে পাটকল শ্রমিকদের বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন
২৬ আগস্ট ২০২০(বিবিনিউজ):পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, চাকুরিচ্যুত কর্মচারীদের পুনরায় কাজে ফিরিয়ে আনা ও শ্রমিকদের রেশনিং ব্যবস্থা চালুর দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচীর আয়োজন করে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মীসহ পাটকল শ্রমিকরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা শাখার সভাপতি আব্দুস সালাম শাহ, সাধারণ সম্পাদক মানবেন্দ্র দাস মিন্টু, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফারুক প্রমুখ। কর্মসূচীতে বক্তারা, পাটকল বন্ধের সিন্ধান্ত বাতিল ও শ্রমিক বকেয়া বেতন পরিশোধসহ কয়েক দফা…
Read Moreসাভারে ইউপি চেয়ারম্যানদের জরুরী আলোচনা সভা
ষ্টাফ রিপোর্টার,২৬ আগস্ট ২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরের নামে আইসিটি আইনে অভিযোগ ও বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে ১১ জন ইউপি সদস্য অভিযোগ দেওয়ার প্রতিবাদে করণীয় ঠিক করতে ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাভারে জরুরী আলোচনা সভা করেছে সাভার উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরিষদ এসোসিয়েশন।দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এসময় সাভার উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান ও সাধারণ সম্পাদক তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম সমরসহ ১২ টি ইউনিয়ন…
Read Moreধামরাইয়ে জাতির জনকের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার, ২৬ আগস্ট ২০২০ (বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ের সুতিপাড়া ইউনিয়ন পরিষদ মাঠে জাতির জনকের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে । জাতির জনকের আত্ত্বার মাগফিরাতের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া করা হয় ।পরে এক আলোচনা সভায় প্রাধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রাজা ও মহিলা ভাইস চেয়ারম্যান এ্যাড: সোহানা জেসমিন মুক্তা সহ অনেকে ।
Read More