দিয়া ইসলাম , সাভার : বিএনপি জামায়াত এদেশে আর কখনও ক্ষমতায় আসতে পারবে না তাই খালেদা জিয়া দেশটাকে পাকিস্তান রাষ্ট্র বানানোর ষড়যন্ত করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাডভোকেট মোল্ল্যা মোঃ আবু কাওছার।
শনিবার বিকেলে সাভারের আশুলিয়ায় আনোয়ার জং কলেজে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এসময় আরও বলেন বিএনপি পাকিস্তানের দালাল তাই খালেদা জিয়ার পাকিস্তানে গিয়ে রাজনীতি করা উচিত এই দেশে বিএনপির কোন অস্তিত্ব নেই তাই বিএনপি জামায়াত সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত শুরু করেছে। সরকারের উন্নয়ন বাধা গ্রস্থ করতে বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে কিন্তু কোন ষড়যন্তেই সরকারের উন্নয়ন ঠেকাতে পারবে না। আগামী জাতীয় নির্বাচনে আবারও আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এই দেশে আওয়ামী লীগকে ক্ষমতায় থেকে সড়ানোর কারও ক্ষমতা নেই বলেও মন্তব্য করেন তিনি।
আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শহিদুল্লাহ মুন্সীর সভাপতিত্বে ত্রি বার্ষিক সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা.এনামুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মতিউর রহমান মতি,সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম বেপারী, সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা,সাধারণ সম্পাদক আলী হায়দার,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমতিয়াজ উদ্দীন,সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্যা,সহ-সভাপতি শাহাব-উদ্দিন মাদবর,সাংগঠনিক সম্পাদক শেখ উজ্জল,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক খোরশেদ মাদবর আলমগীর,অর্থ বিষয়ক সম্পাদক মাহবুব আলী নাছির,আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সরকারসহ আরো অনেকে।
খালেদা জিয়া পাকিস্তানের নেত্রী-বললেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্ল্যা আবু কাওছার
