
ষ্টাফ রিপোর্টার,২৬ আগস্ট ২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরের নামে আইসিটি আইনে অভিযোগ ও বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে ১১ জন ইউপি সদস্য অভিযোগ দেওয়ার প্রতিবাদে করণীয় ঠিক করতে ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাভারে জরুরী আলোচনা সভা করেছে সাভার উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পরিষদ এসোসিয়েশন।
দুপুরে সাভার উপজেলা পরিষদের হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এসময় সাভার উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান ও সাধারণ সম্পাদক তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল ইসলাম সমরসহ ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় এসময় সাভার উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের নেতৃবন্দ বলেন,সাভারের সংসদ সদস্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানকে নিয়ে কুটুক্তি করেন আশুলিয়ার চাঁনগাও এলাকার রাজু আহমেদ নামের এক ব্যক্তি পরে সেই কুটুক্তির অডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রতিমন্ত্রীর সম্মান ক্ষুর্ণ হয়েছে মর্মে রাজু আহমেদকে প্রধান আসামী করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর। এঘটনায় সাংবাদিকরা রাজু আহমেদের নামে বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় রির্পোট প্রকাশিত করলে রাজু আহমেদ বাঁচতে নিজের অপকর্ম ঢাকতে ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবরসহ চার সাংবাদিকের বিরুদ্ধে আদালতে কয়েক লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন। এছাড়া বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামের বিরুদ্ধে ওই ইউনিয়ন পরিষদের ১১ জন ইউপি সদস্য বিভিন্ন সরকারী দপ্তরে অনিয়মের অভিযোগ তুলে অভিযোগ দেয়। পরে এসব বিষয় নিয়ে আজ দুপুরে সাভার উপজেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশনের নেতৃবন্দ আলোচনা করে জন প্রতিনিধিদের নামে বেআইনি ভাবে অভিযোগ দেওয়ার প্রতিবাদে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন কোন ব্যক্তি কোন জনপ্রতিনিধির নামে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করলে তাদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহবান জানান তারা। এছাড়া এইসবসহ বিভিন্ন বিষয়টি নিয়ে আগামী শনিবার আবারও আলোচনা করবেন চেয়ারম্যান এসোসিয়েশন নেতৃবন্দ।
সাভার উপজেলাবাসী জানায়, সাভার উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা করোনা ভাইরাসের মধ্যেও ঝুকি নিয়েই প্রতিনিয়িত তাদের এলাকায় উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছেন। উন্নয়ন করলে প্রতিপক্ষরা অনেক সময় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করেন। কিন্তু মিথ্যা অভিযোগ দিয়ে কারও ক্ষতি করা যায়না।
এবিষয়ে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর ও বনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে তারা দিনরাত কাজ করে যাচ্ছেন। তাদের উন্নয়ন দেখে প্রতিপক্ষরা নানা ভাবে তাদেরকে হয়রানী করে যাচ্ছে প্রতিনিয়ত। কিন্তু অপরাধ না করলে সঠিক ভাবে দায়িত্ব পালন করলে কেউ কারো বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে ক্ষতি করবে পারবেনা বলেও বলেন তারা।
