১৮ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের ১৬৪তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৬ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩৪ জন। গতকালের চেয়ে আজ ৯ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩৭ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৭৪০ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। ৫ আগস্ট থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে। আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ…
Read MoreDay: August 18, 2020
জাবিতে পালিত হলো নাট্যচার্য সেলিম আল দীনের একাত্তর তম জন্মবার্ষিকী
সাভার প্রতিনিধি,১৮ আগষ্ট ,২০২০(বিবিনিউজ):নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পালিত হলো নাট্যচার্য সেলিম আল দীনের একাত্তর তম জন্ম বার্ষিকী। দেশে করোনা ভাইরাসের প্রকোপ থানায় সিমিত পরিসরে এবারের জন্ম বার্ষিকীর অনুষ্ঠান পালন করা হয়। এ উপলক্ষে দুপুরে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে একটি শোভাযাত্রা বের করা। পরে শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন,ঢাকা থিয়েটার,ও গ্রাম থিয়ে টারের পক্ষ থেকে সেলিম আল দীনের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় বিশিষ্ট নাট্য পরিচালক নাসির উদ্দিন ইউসুফসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এছাড়ায় সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে নাট্যচার্য সেলিম আল দীনের লেখা গান ও নাটক পরিচালিত হবে।
Read More