বাংলাদেশে করোনার প্রকোপ কমে যাচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

১৫ আগস্ট ,২০২০(বিবিনিউজ):বিভিন্ন দেশে করোনার ভ্যাকসিন তৈরির চেষ্টা হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের মানুষ কীভাবে ভ্যাকসিন পাবে, প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। শনিবার দুপুরে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া শুভ্র সেন্টারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় মন্ত্রী এ কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসে পুরো পৃথিবী আক্রান্ত হয়েছিল। ইউরোপের প্রতিটি দেশে জনসংখ্যার হার কম হলেও সেখানে মৃত্যুর হার বেশি। বাংলাদেশে মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করেছি। এ পর্যন্ত সাড়ে তিন…

Read More

গত ২৪ ঘন্টায় করোনায় ৩৪ জনের মৃত্যু

১৫ আগস্ট ,২০২০(বিবিনিউজ):গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা বাড়লেও শনাক্ত মানুষের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৪৪ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ৩৪ জন। আজ শনিবার করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে ৮৭টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ৮৯১টি নমুনা। এর আগের দিন ১২ হাজার ৮৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৪১ হাজার ৬৪৮টি নমুনা। এ নিয়ে দেশে ২…

Read More

জিয়া আমাকে মন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল : রাষ্ট্রপতি আব্দুল হামিদ

১৫ আগস্ট, ২০২০ (বিবিনিউজ): রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করার পর তৎকালীন সামরিক শাসক জিয়াউর রহমান মন্ত্রী হওয়ার জন্য আমাকে প্রস্তাব দিয়েছিল। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাষ্ট্র পরিচালিত বাংলাদেশ টেলিভিশনে দেয়া রেকর্ডকৃত এক সাক্ষাতকারে বঙ্গবন্ধুর কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, ‘কর্ণেল মাহফুজুর রহমানের মাধ্যমে জিয়া আমাকে মন্ত্রী হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিল। আমি যদি প্রস্তাবে রাজি না হই তাহলে একই সময়ে সে আমাকে ২৫ বছর জেল বন্দী রাখার হুমকি দিয়েছিল। জিয়াউর রহমানের প্রস্তাবের উল্লেখ করে আবদুল হামিদ বলেন, আমি ১৯৭৬ সালের ২১ ফেব্রুয়ারি…

Read More

জাতীয় শোক দিবসে জাতির পিতার স্মৃতির প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

  ১৫ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎ বার্ষিকী এবং জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী আজ সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার স্মরণে নির্মিত জাদুঘরের (পূর্বতন বাসভবন) সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার এই মহান স্থপতির প্রতি শ্রদ্ধা জানান। প্রতিকৃতির বেদীতে শ্রদ্ধাঞ্জলী অর্পণের পর হাজার বছরের শ্রেষ্ঠ এই বাঙালির প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বাংলাদেশ সশস্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল এ…

Read More

সাভারে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জাতীয় শোক দিবস

সাভার প্রতিনিধি, ১৫ আগষ্ট ২০২০(বিবিনিউজ):সাভারে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে সাভার উপজেলা আওয়ামী লীগ.পৌর আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দকে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাভার উপজেলা যুবলীগ,ছাত্রলীগ.স্বেচ্ছাসেবক লীগ.শ্রমিক লীগসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান,উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম…

Read More