ষ্টাফ রিপোর্টার,১৬ আগষ্ট ২০২০(বিবিনিউজ):অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারী খাবার তৈরি করে বাজারে বিক্রি করার অভিযোগে ঢাকার ধামরাইয়ে একটি বেকারী কারখানাকে নগদ পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত। রোববার বিকেলে ধামরাইর ঢুলিভিটা এলাকায় হাবিবা বেকারী কারখানায় অভিযান চালায় র্যাব ৪ এর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনিসুর রহমান। র্যাব ৪ জানায়, ধামরাইর ঢুলিভিটা এলাকার হাবিবা বেকারী কারখানার মালিক ইকবাল মিয়া দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেকারী কারখানায় রুটি,চানাচুর,বিস্কুটসহ বিভিন্ন বেকারী খাদ্য অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি করে বাজারে বিক্রি করে মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। সেইসব বেকারীর খাদ্য খেয়ে…
Read MoreDay: August 16, 2020
সাভারে বন্যার্তদের মাঝে ইউপি চেয়ারম্যান সোহেল রানার ত্রাণ বিতরণ
সাভার প্রতিনিধি,১৬ আগষ্ট ,২০২০(বিবিনিউজ):সাভারে বন্যার্ত ও সমাজের অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে সাভার সদর ইউনিয়নের নামা গেন্ডা এলাকায় প্রায় কয়েক’শ মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। এদিকে সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা বলেন,বন্যায় সাভার সদর ইউনিয়নের এক ও নয় নং ওয়ার্ডেও প্রায় সাত শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সকল ক্ষতিগ্রস্ত মানুষকে তিনি বন্যা শুরু থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছেন। ত্রাণ বিতরণ শেষে…
Read Moreঢাকার ধামরাইয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌ বাহিনী
সাভার প্রতিনিধি,১৬ আগষ্ট,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌ বাহিনী। রোববার দুপুরে ধামরাইর কুল্লা ও সোমভাগ এলাকায় প্রায় কয়েক’শ বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় বানভাসী মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ। বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,তেল,লবন,চিড়াসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। ত্রাণ সামগ্রী বিতরণ কালে এসময় বাংলাদেশ নৌ বাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল সোলায়মান কবিরসহ নৌ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
Read Moreঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ষ্টাফ রিপোর্টার, ১৬ আগষ্ট ২০২০(বিবিনিউজ) : রোববার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইর শ্রীরামপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন হলো ধামরাইর উত্তর হাতকোড়া এলাকার সাগর আলীর ছেলে সজিব (২১) ও আলতাব হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২০) উভয়েই এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলো। পুলিশ জানায়,দুপুরে ওই দুই যুবক একটি মোটরসাইকেল করে ধামরাইয়ের দিকে যাচ্ছিলেন এসময় তাদের মোটরসাইকেলটি ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় পৌছালে সামনে থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা ওই দুই শিক্ষার্থী নিহত হয়। স্থানীয়রা এসময় ধাওয়া দিয়ে যাত্রীবাহী বাসটি আটক করলেও এর…
Read Moreধামরাইয়ে স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
ষ্টাফ রিপোর্টার,১৬ আগষ্ট ২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে মাইলেশিয়াম হাই স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে (৪২) আটক করেছে পুলিশ। সকালে ধামরাই সুয়াপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে ধামরাই থানা পুলিশ। পুলিশ জানায়,ধামরাই সুয়াপুর এলাকার মাইলেশিয়াম হাইস্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ওই স্কুলের ষষ্ঠ শ্রেণির দুই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। পরে ওই দুই স্কুল ছাত্রী মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে উত্ত্যক্তের বিষয়টি তাদের পরিবারের সদস্যদের জানালে গতকাল রাতে ওই স্কুলের প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে প্রধান আসামি করে ধামরাই থানায় একটি মামলা দায়ের করেন দুই ছাত্রীর পরিবার। এছাড়া…
Read More