ঢাকার ধামরাইয়ে যাত্রীবাহী বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ষ্টাফ রিপোর্টার, ১৬ আগষ্ট ২০২০(বিবিনিউজ) : রোববার দুপুরে ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইর শ্রীরামপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত দু’জন হলো ধামরাইর উত্তর হাতকোড়া এলাকার সাগর আলীর ছেলে সজিব (২১) ও আলতাব হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২০) উভয়েই এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলো।
পুলিশ জানায়,দুপুরে ওই দুই যুবক একটি মোটরসাইকেল করে ধামরাইয়ের দিকে যাচ্ছিলেন এসময় তাদের মোটরসাইকেলটি ধামরাইয়ের শ্রীরামপুর এলাকায় পৌছালে সামনে থেকে ছেড়ে আসা সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদেরকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা ওই দুই শিক্ষার্থী নিহত হয়। স্থানীয়রা এসময় ধাওয়া দিয়ে যাত্রীবাহী বাসটি আটক করলেও এর চালক পালিয়ে যায়। খবর পেয়ে মানিকগঞ্জ গোলরা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহত দুই জনের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয়দের দাবি সাকুরা পরিবহনের চালকরা ওই রাস্তা দিয়ে বেপোয়ারা চালানোর কারণে ঢাকা আরিচা মহাসড়কে প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটছে।
বিষয়টি নিশিচত করে মানিকগঞ্জ গোলরা হাইওয়ে থানার ওসি মনিরুল ইসলাম বলেন এঘটনায় সংশ্রিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related posts

Leave a Comment