১৯ আগস্ট ২০২০(বিবিনিউজ):অস্ট্রেলিয়ার আড়াই কোটি নাগরিকের জন্য করোনার টিকা বাধ্যতামূলক করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন। জনগণকে তিনি বিনা মূল্যে টিকা দেওয়ার ঘোষণা দিয়েছেন। আজ বুধবার তাঁর এ মন্তব্যর পর নৈতিকতা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার পরীক্ষামূলক সম্ভাবনাময় টিকাটি তৈরির জন্য চুক্তি করেছে অস্ট্রেলিয়া। চুক্তির পর মরিসন বলেন, ‘টিকা ততটা বাধ্যতামূলক হওয়া উচিত, যতটা সম্ভব আপনি এটি তৈরি করতে পারবেন। চিকিৎসার ভিত্তিতে যেকোনো টিকার জন্য সর্বদা ছাড় রয়েছে, তবে এটাই একমাত্র ভিত্তি হওয়া উচিত।’ টিকাবিরোধী…
Read MoreDay: August 19, 2020
কুমিল্লা কোভিড হাসপাতালে বুধবার করোনায় ৫ জনের মৃত্যু
১৯ আগস্ট, ২০২০(বিবিনিউজ):কুমিল্লা কোভিড হাসপাতালে আজ বুধবার সকাল পর্যন্ত করোনা পজিটিভ হয়ে একজন মারা গেছেন। একই হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। করোনা পরীক্ষার জন্য তাঁদের নমুনা নেওয়া হয়েছে। মারা যাওয়া পাঁচজনের মধ্যে দুজন পুরুষ ও তিনজন নারী। এর মধ্যে এক পুরুষের করোনা শনাক্ত হয়। এই পাঁচজনকে নিয়ে হাসপাতালটিতে ৭৬ দিনে করোনায় মৃত্যুর সংখ্যা ৩৭২। এর মধ্যে গত তিন দিনে যথাক্রমে ১০, ৬ ও ৫ জন মারা গেছেন।কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান। হাসপাতাল সূত্রে জানা যায়, কুমিল্লার বরুড়া উপজেলার ৬০ বছরের এক…
Read Moreআগামীকাল জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে
১৯ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : আগামীকাল সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। ১৪৪২ হিজরি সনের পবিত্র আশুরার তারিখ নির্ধারণ ও মুহাররম মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম । বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১ অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা…
Read Moreস্বাধীনতার ঘোষণার পাঠক কখনো ঘোষক হতে পারে না : সেতুমন্ত্রী
১৯ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : জিয়াউর রহমান ইতিহাসের ফুটনোট মাত্র, ফুটনোট কখনো ইতিহাসের নায়ক হতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। স্বাধীনতার ঘোষণার পাঠক কখনো ঘোষক হতে পারে না বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, জিয়াউর রহমান ইতিহাসের ফুটনোট মাত্র, ফুটনোট কখনো ইতিহাসের নায়ক হতে পারে না। স্বাধীনতার ঘোষণার একজন পাঠক কখনো স্বাধীনতার ঘোষক হতে পারে না। ওবায়দুল কাদের আজ বুধবার সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বরিশাল সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। মন্ত্রী সংসদ…
Read Moreসাভারে ভাকুর্তায় বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
সাভার প্রতিনিধি,১৯ আগষ্ট,২০২০(বিবিনিউজ):সাভারের ভাকুর্তা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যার্ত ও সমাজের অসহায় মানুষদের মাঝে ঢাকা দুই আসনের সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষে ও সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেনের তত্বাবধানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বন্যার্তদের মাঝে এ ত্রাণ সামগ্রী তুলে দেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,আটা,ওর স্যালাইনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। ত্রাণ সামগ্রী বিতরণ কালে এসময় ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ভয়াভহ বন্যায় ক্ষতিগ্রস্ত এ ইউনিয়নে…
Read More