
সাভার প্রতিনিধি,১৯ আগষ্ট,২০২০(বিবিনিউজ):সাভারের ভাকুর্তা ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যার্ত ও সমাজের অসহায় মানুষদের মাঝে ঢাকা দুই আসনের সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলামের পক্ষে ও সাভার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেনের তত্বাবধানে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে বন্যার্তদের মাঝে এ ত্রাণ সামগ্রী তুলে দেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,আটা,ওর স্যালাইনসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।
ত্রাণ সামগ্রী বিতরণ কালে এসময় ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ভয়াভহ বন্যায় ক্ষতিগ্রস্ত এ ইউনিয়নে প্রতিনিয়ত অসহায় মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব।
