করোনা ভ্যাকসিন আগে পাওয়াই এখন সরকারের মূল লক্ষ্য : জাহিদ মালেক

১০ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, করোনা ভ্যাকসিনের গুণাগুণ বিশ্লেষণ করে বাজার জাতের প্রথম পর্যায়ে এবং সবার আগে যেন বাংলাদেশ পায় সেটি নিশ্চিত করাই এখন সরকারের মূল লক্ষ্য। আজ সোমবার সকালে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে করোনা ভ্যাকসিন সংক্রান্ত মতবিনিময় সভায় অনলাইন জুম অ্যাপের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে সভায় অবস্থানরত ভ্যাকসিন সংশ্লিষ্ট বৈজ্ঞানিক কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। জাহিদ মালেক বলন, ‘বিশ্বের ২০০টিরও বেশি কোম্পানি করোনা ভ্যাকসিন আবিস্কারে কাজ করে যাচ্ছে। এর মধ্যে ১৪১টি কোম্পানি প্রাথমিক পর্যায়ে কাজ করছে এবং…

Read More

পানামায় আকস্মিক বন্যায় একই পরিবারের শিশুসহ ১১ জনের মৃত্যু

১০ আগস্ট, ২০২০: পানামায় আকস্মিক বন্যায় ঘর ভেসে গেলে একই পরিবারের ১১ জনের প্রাণহানি ঘটে। এ সময়ে তারা ঘুমিয়ে ছিল। কর্মকর্তারা এ খবর জানান। জাতীয় বেসামরিক সুরক্ষা সেবা প্রধান কার্লোস রাম্বো বলেন, এদের মধ্যে ৯ শিশু রয়েছে। পানামার পশ্চিমাঞ্চলে ভেরাগুয়াস প্রদেশে রোববার বেজুকো নদীর পানি আকস্মিক বেড়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। এ সময়ে আরো দু’জন নিখোঁজ হয়। প্রেসিডেন্ট লরেন্তিনো কর্টিজো টুইটারে এ ঘটনার জন্যে শোক প্রকাশ করেছেন।

Read More

সেলিনা রহমানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

১০আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুল রহমানের সহধর্মিণী সেলিনা রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোক বিবৃতিতে তিনি মরহুমার পবিত্র আত্মার মাগফেরাত কামনা এবং তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, মিসেস সেলিনা রহমান আজ ভোর ৫ টা ২০ মিনিটে রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্বামী ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও…

Read More

গাজীপুর সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চলছে

১০ আগস্ট ,২০২০(বিবিনিউজ):গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান শুরু করেছে টাস্কফোর্স। নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে হাসপাতালটির বিরুদ্ধে। আজ সোমবার দুপুরে র‌্যাবের সহায়তায় এ অভিযান শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। অভিযান দলে রয়েছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (হাসপাতাল) উম্মে সালমা তানজিয়া ও গাজীপুর র‌্যাব-১ ক্যাম্পের কমান্ডার আবদুল্লাহ আল মামুন। অভিযানে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, সিটি মেডিকেল কলেজ হাসপাতালে যে ল্যাব রয়েছে, তার কোনো অনুমোদন নেই। এ ছাড়া নানা অব্যবস্থাপনার অভিযোগ রয়েছে হাসপাতালটির বিরুদ্ধে।

Read More

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২৯০৭ ,মৃত্যু ৩৯

১০ আগস্ট ,২০২০(বিবিনিউজ):গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা, শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে। ২৪ ঘণ্টায় ২ হাজার ৯০৭ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময় মারা গেছেন ৩৯ জন। এ নিয়ে দেশে ২ লাখ ৬০ হাজার ৫০৭ জনের করোনা শনাক্ত হলো। দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৪৩৮ জন। আজ সোমবার করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।ব্রিফিংয়ে জানানো হয়, সবশেষ মারা যাওয়া ৩৯ জনের মধ্যে পুরুষ ৩৫ জন ও নারী ৪ জন। ব্রিফিংয়ে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ…

Read More

আগামীকাল শুভ জন্মাষ্টমী

১০ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী আগামীকাল। এদিন দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করেন। তবে এবার জন্মাষ্টমী অনুষ্ঠান যথারীতি ধর্মীয় রীতি অনুসরণ করে পূজা-অর্চনার মাধ্যমে পালিত হবে এবং জন্মাষ্টমী সংশ্লিষ্ট সকল অনুষ্ঠানমালা মন্দিরাঙ্গনে সীমাবদ্ধ থাকবে। জন্মাষ্টমী উপলক্ষে সকল প্রকার সমাবেশ, শোভাযাত্রা বা মিছিল করা থেকে বিরত থাকারও সিদ্ধান্ত নেয়া হয়েছে। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস, প্রায় পাঁচ হাজার বছর পূর্বে অশুভ শক্তিকে দমন করে সত্য ও সুন্দরের প্রতিষ্ঠায় ধরাধামে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাঁর আবির্ভাব বিশ্বের ইতিহাসে…

Read More

বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে

১০ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : সিরাজগঞ্জ, টাঙ্গাইল,নাটোর,মানিকগঞ্জ,রাজবাড়ী এবং ফরিদপুর জেলার বন্যা পরিস্থিতির উন্নতি পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, ব্রহ্মপুত্র ও যমুনা নদ নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। কুশিয়ারা ব্যতীত উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে,যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। রাজধানী ঢাকার আশেপাশের নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে,যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এদিকে,আগামী…

Read More