বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে

১০ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : সিরাজগঞ্জ, টাঙ্গাইল,নাটোর,মানিকগঞ্জ,রাজবাড়ী এবং ফরিদপুর জেলার বন্যা পরিস্থিতির উন্নতি পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বিজ্ঞপ্তিতে আজ বলা হয়েছে, ব্রহ্মপুত্র ও যমুনা নদ নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে। যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত স্থিতিশীল থাকতে পারে।
গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
কুশিয়ারা ব্যতীত উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে,যা আগামী ২৪ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
রাজধানী ঢাকার আশেপাশের নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে,যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
এদিকে,আগামী ২৪ ঘন্টায় ঢাকা সিটি কর্পোরেশন সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।
দেশের ১০১ টি পর্যবেক্ষনাধীন পানি সমতল স্টেশনের মধ্যে বৃদ্ধি পেয়েছে ১৮ টির এবং হ্রাস ৮১ এবং অপরিবর্তিত ০২ টি স্টেশনের। এছাড়া,বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ০৬,বিপদসীমার উপরে নদীর সংখ্যা ৭, বিপদসীমার ওপর স্টেশনের সংখ্যা ০৮টি।

Related posts

Leave a Comment