স্বাস্থ্যবিধি মেনে চললে করোনার সংক্রমণ কমে যাবে : স্বাস্থ্যমন্ত্রী

২২ আগস্ট ,২০২০ (বিবিনিউজ):ভ্যাকসিনের অপেক্ষায় না থেকে স্বাস্থ্যবিধি মেনে চললে এমনিতেই দেশে করোনার সংক্রমণ কমে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।আজ শনিবার বিকেলে মানিকগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মানিকগঞ্জ-নাগরপুর রাস্তার প্রশস্তকরণ ও মেরামত কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় মন্ত্রী বলেন, ‘ভারত, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে জনসংখ্যা অনুপাতে করোনা সংক্রমণ অনেক কম। করোনা সংক্রমণ কমিয়ে রাখা সম্ভব হয়েছে স্বাস্থ্যসেবা ভাল থাকার কারণে। সংক্রমণ আরও কমাতে হলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’ দেশে করোনা সংক্রমণ কমাতে সবার বাধ্যতামূলকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব…

Read More

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়ংকর দাবানল ছড়িয়ে পড়েছে

২২ আগস্ট, ২০২০ (বিবিনিউজ): যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ইতিহাসের সবচেয়ে ভয়ংকর দাবানল ছড়িয়ে পড়েছে। সপ্তাহজুড়ে চলা এই দাবানল এখনো নিয়ন্ত্রন করা যায়নি। ঘন ধোঁয়া শুক্রবার ক্যালিফোর্নিয়ার মধ্য ও উত্তরাঞ্চলের আকাশ ঢেকে ফেলেছে। এলএনইউ লাইটেনিং কমপ্লেক্স নামে পরিচিত বজ্রপাতজনিত অনেক গুলো দাবানলে প্রায় ২ লাখ ২০ হাজার একর বন পুড়ে গেছে এবং প্রায় ৫০০ অবকাঠামো ভষ্মীভূত হয়েছে। এই এলাকা থেকে হাজার হাজার লোক সরিয়ে নেয়া হয়েছে। গত সোমবার থেকে ছড়িয়ে পড়া এই দাবানল শুক্রবার এই অঙ্গরাজ্যের ইতিহাসে ১০ বৃহত্তম দাবানলে পরিণত হয়েছে। কোন কোন দাবানল নাপা ও সোনোমা অঞ্চলের জন্য মারাত্মক হুমকি…

Read More

গত ২৪ ঘন্টায় করোনায় ৪৬ জনের মৃত্যু

২২ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের ১৬৮তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৬ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ২ হাজার ৯৫২ জন। গতকালের চেয়ে আজ ৭ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩৯ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৯০৭ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ। গতকাল মৃত্যুর হার ছিল ১ দশমিক ৩৩ শতাংশ। গতকালের চেয়ে আজ মৃত্যুর হার দশমিক ০১ শতাংশ বেশি। আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের…

Read More

সাভারের আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ

ষ্টাফ রিপোর্টার,২২ আগস্ট ২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে গণধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে দুই ধর্ষণকারী আটক করে আশুলিয়া থানা পুলিশ। আটকৃকতরা হলো- নাটোর জেলার সিংড়া থানা এলাকার মোবারক হোসেনের ছেলে মোঃ মমিন এবং মানিকগঞ্জ সদর থানা এলাকার রফিকুল ইসলাম । এছাড়া ঘটনার সাথে জড়িত আরিফ নামের অপর এক বখাটে পলাতক রয়েছে। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী ওই নারী শ্রমকিকে চাকুরী দেওয়ার কথা বলে মুঠোফোনে ডেকে নিয়ে যায় তার র্পূব পরচিতি সহর্কমী মমিন। পরে তাকে কৌশলে আশুলিয়ার পলাশবাড়ি কাঠালতলা এলাকার হক ভিলার…

Read More

কুখ্যাত ডাকাত সরদার টেক্কাকে অস্ত্রসহ আটক করেছে নৌ পুলিশ

ষ্টাফ রিপোর্টার,২২ আগস্ট ২০২০(বিবিনিউজ):সাভারের আমিনবাজারের তুরাগ নদীতে ডাকাত দলের সাথে নৌ পুলিশের ব্যাপক গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। এঘটনায় নৌ পথের কুখ্যাত ডাকাত সরদার ১৪ টির ও বেশী মামলার আসামী মুজিবুর রহমান টেক্কাকে অস্ত্রসহ আটক করেছে নৌ পুলিশ। সাভারের আমিনবাজার নৌ পুলিশের ওসি শেখ আলমগীর হোসেন জানান,আজ ভোর রাতে নৌ পথের কুখ্যাত ডাকাত সরদার মুজিবুর রহমান টেক্কাসহ ১৪/১৫ সদস্যের একদল ডাকাত তুরাগ নদীতে সিমেন্ট বোঝাই জাহাজ,বালুবাহী বলগেডসহ বিভিন্ন নৌ যাতে ডাকাতি করছে এমন গোপন সংবাদের ভিত্বিতে তুরাগ নদীর দীপ নগর এলাকায় অভিযান চালায় নৌ পুলিশের এস আই সাদিকুল ইসলাম। এসময় নৌ…

Read More

ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের ময়লা পুড়িয়ে শীঘ্রই বিদ্যুৎ উৎপাদন করা হবে: তাজুল ইসলাম

ষ্টাফ রিপোর্টার,২২ আগস্ট,২০২০(বিবিনিউজ):ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের ময়লা পুড়িয়ে খুব শীঘ্রই বিদ্যুৎ উৎপাদন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। শনিবার দুপুরে সাভারের আমিনবাজার এলাকায় ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের আমিনবাজার স্যানেটারি ল্যান্ডফিল পরিদর্শন শেষে তিনি একথা বলেন। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এসময় আরও বলে,আমিনবাজারে ওই স্থানে ময়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করতে প্রায় ১৮ মাস সময় লাগতে পারে সেখানে প্রতিদিন প্রায় ৩৬ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে বলে জানিয়ে তিনি আরও বলেন,পরিবেশ দূষণ রোধে সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে সারা বাংলাদেশে…

Read More