ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের ময়লা পুড়িয়ে শীঘ্রই বিদ্যুৎ উৎপাদন করা হবে: তাজুল ইসলাম

ষ্টাফ রিপোর্টার,২২ আগস্ট,২০২০(বিবিনিউজ):ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের ময়লা পুড়িয়ে খুব শীঘ্রই বিদ্যুৎ উৎপাদন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।
শনিবার দুপুরে সাভারের আমিনবাজার এলাকায় ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের আমিনবাজার স্যানেটারি ল্যান্ডফিল পরিদর্শন শেষে তিনি একথা বলেন।


স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম এসময় আরও বলে,আমিনবাজারে ওই স্থানে ময়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করতে প্রায় ১৮ মাস সময় লাগতে পারে সেখানে প্রতিদিন প্রায় ৩৬ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে বলে জানিয়ে তিনি আরও বলেন,পরিবেশ দূষণ রোধে সরকার নানা পদক্ষেপ হাতে নিয়েছে সারা বাংলাদেশে এবার ভয়াভহ বন্যায় গ্রামীণ অবকাঠামোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে তিনি আরও বলেন ক্ষয়ক্ষতি পুষিয়ে উঠতে একনেকে একটি প্রকল্প পাশ করে সারা বাংলাদেশে অর্থ বরাদ্দ দেওয়া হবে ।

ঢাকা শহরে জলাবদ্ধতা দূর করতে স্থানীয় সরকার মন্ত্রণালয় নানা পদক্ষেপ হাতে নিয়েছে জানিয়ে তিনি আরও বলেন কেউ সারা দেশে সরকার দিনরাত ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে। এর আগে মন্ত্রী রাজধানীর গাবতলী এলাকায় একটি প্রকল্পের কাজ পরিদর্শন করেন।
মন্ত্রীর সাথে এসময় ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, চীপ বর্জ্য ব্যবস্থাপক    এম সাইদুর রহমান,প্রধান প্রকৌশলী বিগ্রেডিয়ার জেনারেল আমিরুল ইসলামসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment