১১ আগস্ট ,২০২০(বিবিনিউজ):করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিন কাল বুধবার থেকে সম্প্রচার হবে না। কাল থেকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে করোনা সংক্রমণ–সংক্রান্ত তথ্য দেওয়া হবে গণমাধ্যমকে। আজ মঙ্গলবার শেষবারের মতো এই বুলেটিন তুলে ধরেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। সেখানে তিনি এসব কথা জানান। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গতকাল সোমবার বলেছিলেন, অচিরেই বন্ধ করা হবে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইন বুলেটিন। করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে শুরুর দিকে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে নিয়মিত প্রেস ব্রিফিং চলত। করোনা সংক্রমণ বাড়তে থাকলে একপর্যায়ে তা অনলাইনে শুরু হয়। তবে সেই সময়ও সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ…
Read MoreDay: August 11, 2020
জন্মাষ্টমী উদযাপন, করোনা থেকে মুক্তির প্রার্থনা
১১ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি জন্মাষ্টমী যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং আনন্দ-উৎসবের মধ্য দিয়ে আজ উদ্যাপন করছেন ভক্তরা। একই সাথে করোনাভাইরাসের মহামারীতে জীবনহানীসহ আর্থিক-সামাজিক দুর্বিপাক থেকে মুক্তির জন্য স্রষ্টার কৃপাদৃষ্টি প্রার্থনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। প্রতিবছর দেশের সনাতন হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করেন। তবে এবার করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জন্মাষ্টমী অনুষ্ঠান যথারীতি ধর্মীয় রীতি অনুসরণ করে স্বাস্থ্যবিধি মেনে পূজা-অর্চনার মাধ্যমে পালিত হয়েছে। সকল অনুষ্ঠানমালা মন্দিরাঙ্গনে সীমাবদ্ধ ছিল। সমাবেশ, শোভাযাত্রা বা মিছিল এবার হয়নি। শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী…
Read Moreবিশ্বে ২ কোটিরও বেশি মানুষ করোনায় আক্রান্ত
১১আগষ্ট,২০২০ ( বিবিনিউজ ) : করোনাভাইরাস মহামারিতে সোমবার পর্যন্ত বিশ্বব্যাপী সংক্রমনের সংখ্যা ২ কোটি ছাড়িয়েছে। অতি ক্ষুদ্র প্রাণঘাতি এই ভাইরাস বিশ্বব্যাপী মানুষের জীবন ঝুঁকিপূর্ণ করে তুলেছে। সরকারী সূত্রে প্রাপ্ত তথ্যের সমন্বয় করে এএফপি জানায়, এ বিশ্বব্যাপী করোনায় ২ কোটি ২ হাজার ৫৭৭ জন আক্রান্ত হয়েছে এবং ৭ লাখ ৩৩ হাজার ৮৪২ জনের মৃত্যু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেড্রোস আধানম সিব্রোসিয়াস বলেন, “এই পরিসংখ্যান খুবই দু:খ ও বেদনাদায়ক। তবে আমি আশার সবুজ সংকেতের ব্যাপারে নিশ্চিত হতে চাই।” তিনি বলেন, “এই প্রাদুর্ভবের বিস্তার ঠেকিয়ে দিতে খুব বেশী সময় দেয়া যাবে না…
Read Moreসাভারে পিকনিকের ট্রলারে বিদ্যুতের তার ছিঁড়ে ও বিলের পানিতে ডুবে নিহত ৩
সাভার প্রতিনিধি,১১ আগষ্ট,২০২০ (বিবিনিউজ):সাভারে পিকনিকের ট্রলারে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে এবং পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৩ যুবকের। ঘটনার ১২ ঘন্টা পর মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল থেকে ২ জনের লাশ উদ্ধার করে। হাসপাতালে নেয়ার পর একজনের মৃত্যু হয়। নিহত দুই যুবকের নাম ছিল সুমন এবং একজনের নাম জুয়েল। এলাকাবাসী ও পুলিশ জানায়, সাভারের বনগাঁয়ের বেরাইদ দাসপাড়া এলাকার ৬ যুবক পিকনিকের উদ্দেশ্যে সোমবার সন্ধ্যায় প্রস্তুতি নিয়ে এলাকার দানপাড়ার বিলে পৌঁছালে বিদ্যুতের খুটির সাথে তাদের ট্রলার ধাক্কা খায় । এতে জুয়েল আহত হয়। মফিজের ছেলে সুমন এবং আতাউল্লাহ’র ছেলে সুমন…
Read Moreগত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃতের সংখ্যা কমেছে
১১ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস শনাক্তের ১৫৭তম দিনে ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় এই ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা কমেছে। গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৮২০ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৯৯৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল ১২ হাজার ৮৪৯ জনের নমুনা পরীক্ষায় ২ হাজার ৯০৭ জনের দেশে করোনা শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ২২ শতাংশ। আগের দিন এ হার ছিল ২২ দশমিক ৬২ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার ২ দশমিক ৪ শতাংশ কম। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের…
Read More