বার্সেলোনা ছাড়বেন মেসি

১৭ আগস্ট ,২০২০(বিবিনিউজ) : বার্সেলোনায় এখন ঘোর অমানিশা। ২০০৭-০৮ মৌসুমের পর এই প্রথম শিরোপাহীন মৌসুম কাটাল দলটা। শিরোপাহীন কাটালেও সমস্যা হওয়ার কথা না, তবে, দলের অবস্থা যেমন, তাতে এই শিরোপাহীন অধ্যায়টা আরও কত দিন ধরে চলবে, সে ব্যাপারে কোনো নিশ্চয়তা পাওয়া যাচ্ছে না। খেলোয়াড়দের ফর্ম, মনোবল, বোর্ড ও কোচিং দলের অবস্থা, ক্লাবের অর্থনৈতিক পরিস্থিতি – সব দিক দিয়েই অন্ধকার একটা অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে ক্লাবটা। লিওনেল মেসিও কী বুঝতে পারছেন সেটা? মেসি কী বুঝতে পারছেন ক্যারিয়ার-সায়াহ্নে এসে বার্সেলোনা তাঁকে ট্রফি জয়ের তেমন সুযোগ করে দিতে পারছে না? না বুঝলে এই…

Read More

ভারতের সর্বকালের সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি

১৭ আগস্ট ২০২০ (বিবিনিউজ) : মহেন্দ্র সিং ধোনিই ভারতের সর্বকালের সেরা অধিনায়ক বলে মন্তব্য করলেন দেশটির সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক দিলিপ ভেংসরকার। গত শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ভারতকে দু’টি বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেয়া ধোনি। অবসর নেয়ায় ধোনির ভবিষ্যতের জন্য শুভ কামনায় ঝড় উঠে। ধোনির প্রশংসা ও তাকে নিয়ে বিভিন্ন আলোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যম গরম হয়ে ওঠে। ধোনির প্রশংসা মেতেছেন কঠিন সময়ে তাকেই অধিনায়কত্বের ভার দেয়া নির্বাচক ভেংসরকার। ২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ভারত। এরপর ইংল্যান্ড সফরের মাঝপথে হঠাৎ করেই অধিনায়কত্ব…

Read More

২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত ২ হাজার ৫৯৫

১৭ আগস্ট, ২০২০ (বিবিনিউজ):দেশে করোনাভাইরাস শনাক্তের ১৬৩তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৭ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪১ জন। গতকালের চেয়ে আজ ৫ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩২ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৬৯৪ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। ৫ আগস্ট থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে। আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো…

Read More

ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকার সবসময় প্রস্তুত: ত্রাণ প্রতিমন্ত্রী

  সাভার প্রতিনিধি,১৭ আগষ্ট ২০২০(বিবিনিউজ):ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকার সবসময় প্রস্তুত থাকে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।সাভারের আশুলিয়ার পাথালিয়া ও ধামসোনা ইউনিয়নে স্থানীয়দের মাঝে ত্রাণ বিতরণ কালে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন সারা দেশে বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কমিটি করে ক্ষতিগ্রস্ত সবাইকে সরকারী ভাবে সাহায্য করা হবে। নদী গর্ভে যাদের ঘরবাড়ি বিলিন হয়ে গেছে তাদেরকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন করে বাড়ি করে দেওয়া হবে। ত্রাণ সামগ্রী বিতরণ কালে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সাভার উপজেলা পরিষদের…

Read More

সাভারে আওয়ামী লীগের ৩ কর্মীকে কুপিয়ে হত্যার চেষ্টা

  সাভার প্রতিনিধি ,১৭ আগষ্ট,২০২০(বিবিনিউজ):সাভারে তিন আওয়ামী লীগের কর্মীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। এঘটনায় সন্ত্রাসীদের বেশ কয়েকজন সদস্যকেও কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে সাভার পৌর এলাকার কোটবাড়ি এলাকায়। এঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকাবাসী জানায়,গত ১৫ আগষ্ট সাভারের কোটবাড়ি এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করেন সাভার পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক এস কে সজিব। এসময় ছাত্রদল সাধারণ সম্পাদক সেই জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য কোটবাড়ি এলাকার রুবেল,মুসলিম ও রবিনকে যাওয়ার জন্য চাপ প্রয়োগ করে। এসময় তারা খালেদা জিয়ার জন্মদিনের…

Read More