
সাভার প্রতিনিধি,১৭ আগষ্ট ২০২০(বিবিনিউজ):ঘূর্ণিঝড় মোকাবেলায় সরকার সবসময় প্রস্তুত থাকে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।সাভারের আশুলিয়ার পাথালিয়া ও ধামসোনা ইউনিয়নে স্থানীয়দের মাঝে ত্রাণ বিতরণ কালে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন সারা দেশে বন্যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে তা কমিটি করে ক্ষতিগ্রস্ত সবাইকে সরকারী ভাবে সাহায্য করা হবে। নদী গর্ভে যাদের ঘরবাড়ি বিলিন হয়ে গেছে তাদেরকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নতুন করে বাড়ি করে দেওয়া হবে।

ত্রাণ সামগ্রী বিতরণ কালে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব,পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান, স্বর্নিভর ধামসোনা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলামসহ আরো অনেকে।
