সাভার প্রতিনিধি,২১ আগস্ট ২০২০(বিবিনিউজ):সাভারে চারটি কারখানায় নেওয়া অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ । সকালে সাভারের যাদুরচর ও নামা গেন্ডা এলাকায় এই চারটি কারখানায় অভিযান চালিয়ে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড। এলাকাবাসী জানায়,সাভারের নামা গেন্ডা এলাকায় ফিয়া ফ্যাশন হাউস এন্ড ওয়াশিং গার্মেন্টস এর পরিচালক ফজলুল করিম,এস এন্ড এ এক্সসরিজ এর ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল ইসলাম ও যাদুরচর এলাকার শরিফ ক্যামিকেলের মালিক শরিফ ও মুসলিম সুইট কারখানা কতৃপক্ষ দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাকি দিয়ে অবৈধ গ্যাস সংযোগ নিয়ে কারখানাগুলোতে উৎপাদন করে আসছিলো।…
Read MoreDay: August 21, 2020
সাভার ও ধামরাই থেকে এক স্কুল ছাত্রীসহ দুই জনের লাশ উদ্ধার
সাভার প্রতিনিধি,২১ আগস্ট ২০২০(বিবিনিউজ):পৃথক ঘটনায় সাভার ও ঢাকার ধামরাই থেকে এক স্কুল ছাত্রীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।দুপুরে সাভারের রাজাশন ও ধামরাইর ডালিপাড়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে,দুপুরে ধামরাইর কুশুরা ইউনিয়নের ডালিপাড়া এলাকায় নিজ বাড়ির একটি কক্ষে আড়ার সাথে কুশুরা উচ্চ বিদ্যালয়ের ৬ ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া আক্তারের (১২) ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। পুলিশ বলছে কিভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত ওই স্কুল ছাত্রী ওই এলাকার আলিম উদ্দিনের…
Read Moreআশুলিয়ায় টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আট প্রতারক আটক
সাভার প্রতিনিধি ,২১ আগস্ট ২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় প্রতারণা করে চাকুরী দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আট প্রতারককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ৪ । এঘটনায় অভিযানের খবর পেয়ে প্রতারকদের গড ফাদার পালিয়ে গেছে। শুক্রবার সকালে সাভারের আশুলিয়া থানার সামনে একটি বহুতল ভবন থেকে তাদের আটক করে র্যাব ৪। আটককৃত প্রতারকরা হলো রমজান আলী (৪৫), ইউনুস আলী (৫১),কাজী শিলন (৩৫),আশরাফুল আলম (৫২),আলমাস হোসেন (২২),রফিকুল ইসলাম (৫০),সোহাগ কবির (২২),ও এবিএম মাহবুবুর রহমান (৪৫)। এরা সবাই কথিত দৈনিক জয় সংবাদসহ ছয়টি প্রতিষ্ঠানের প্রতারক ছিলেন। র্যাব ৪ জানায়, আশুলিয়া থানার সামনে একটি…
Read Moreগ্রেনেড হামলায় নিহতদের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন
২১ আগস্ট, ২০২০ (বিবিনিউজ): আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো একুশে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের প্রতি আজ শুক্রবার শ্রদ্ধা জানিয়েছে । প্রথমে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শহীদদের স্মরণে স্থাপিত বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত বেদিতে জড়ো হন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পক্ষে ওবায়দুল কাদেরের নেতৃত্বে ফুলেল শ্রদ্ধা নিবেদনের পর শহীদদের স্মরণে দাঁড়িয়ে…
Read Moreদুর্নীতির বিষবৃক্ষ রোপণ করে গেছে বিএনপি : প্রধানমন্ত্রী
২১ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিগত বিএনপি সরকার ‘দুর্নীতির বিষবৃক্ষ রোপণ’ করে গেছে এবং বাংলাদেশ এখন তার ফল ভোগ করছে। তিনি বলেন, ‘বিএনপির কাছে ক্ষমতা হলো দুর্নীতির মাধ্যমে টাকা কামানোর উপায় এবং দেশ এখন তাদের পাঁচ বছরের দু:শাসন কালে রোপন করা বিষবৃক্ষের মূল্য দিচ্ছে।’ ভার্চুয়াল আলোচনায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, তাঁর সরকার একের পর এক দুর্নীতি এবং এর সঙ্গে জড়িতদের গ্রেফতার করছে। ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে বর্বর গ্রেনেড হামলার ঘটনায় জড়িত থাকার জন্য বিএনপি জামায়াত জোটকে অভিযুক্ত করে তিনি বলেন,…
Read More