সাভার ও ধামরাই থেকে এক স্কুল ছাত্রীসহ দুই জনের লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি,২১ আগস্ট ২০২০(বিবিনিউজ):পৃথক ঘটনায় সাভার ও ঢাকার ধামরাই থেকে এক স্কুল ছাত্রীসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।দুপুরে সাভারের রাজাশন ও ধামরাইর ডালিপাড়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ বলছে,দুপুরে ধামরাইর কুশুরা ইউনিয়নের ডালিপাড়া এলাকায় নিজ বাড়ির একটি কক্ষে আড়ার সাথে কুশুরা উচ্চ বিদ্যালয়ের ৬ ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া আক্তারের (১২) ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে ধামরাই থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। পুলিশ বলছে কিভাবে তার মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। নিহত ওই স্কুল ছাত্রী ওই এলাকার আলিম উদ্দিনের মেয়ে।
অন্যদিকে দুপুরে সাভারের রাজাশন এলাকায় একটি বাড়ি থেকে সাবেক এক পুলিশ কর্মকর্তার ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে তার লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করা হয়।

Related posts

Leave a Comment