তোমরাই আমার আপনজন : প্রধানমন্ত্রী

১৪ আগস্ট ২০২০ (বিবিনিউজ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতিমদেরকে তাঁর ‘অত্যন্ত কাছের’ এবং ‘আপনজন’ আখ্যায়িত করে তাঁদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি তোমাদের একটি কথা বলতে চাই, তোমরা অনাথ এবং অসহায় নও, তোমরা আমার অত্যন্ত কাছের এবং আপনজন। আমাদের সরকার ক্ষমতায় আসার পর থেকে সবসময় তোমাদের পাশে দাঁড়িয়েছে এবং যতদিন আমি বেঁচে আছি ততদিন আমি তোমাদের পাশে আছি।’ তিনি বলেন, ‘তোমাদের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ রচনা করাই আমার সব সময়ের প্রচেষ্টা।’ ’৭৫ এর ১৫ আগষ্ট তাঁর পিতা-মাতা সহ পরিবারের সদস্যদের নিহত হওয়ার প্রসঙ্গ টেনে শেখ…

Read More

আশুলিয়ার জিরাবোতে বিষক্রিয়ায় কোটি টাকার মাছ নিধন

১৪ আগষ্ট ২০২০(বিবিনিউজ):আশুলিয়ার জিরাবোতে বিষক্রিয়ায় একটি খামারের কোটি টাকার মাছ নিধনের অভিযোগ করেছে খামার মালিকরা । তবে পানিতে বিষক্রিয়া নয়, খাবারে বিষক্রিয়ার মাছ মারা গেছে-ঘটনাস্থল পরিদর্শন করে এমন ধারনা দিলেন মৎস্য কর্মকর্তা। এছাড়া এসব মাছ খাওয়া থেকে বিরত থাকা ও মাটি পুতে ফেলার পরামর্শ দেয়া হয়। শুক্রবার (১৪ আগস্ট) সকালে আশুলিয়ার জিরাবো এলাকার দেওয়ান ইদ্রিস আলী স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকার প্রান প্রকৃতি এগ্রো মাছের খামারে এঘটনা ঘটে। খামার মালিক শরিফুল ও শহিদুল ইসলাম দুই ভাই জানান, প্রায় ৪০ বিঘা জায়গা জুড়ে দীর্ঘদিন মাছ চাষ করে আসছি। গতকাল ১৩ আগস্ট…

Read More

সাভারে বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাভার প্রতিনিধি,১৪ আগষ্ট ২০২০(বিবিনিউজ):জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাজা প্রাপ্ত খুনিদের সরকার বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। শুক্রবার দুপুরে সাভার পৌরসভা মিলনায়তনে সাভার পৌর আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহনামের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে দেশকে পাকিস্তানি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো কিন্তু খুনিদের সেই স্বপ্ন…

Read More

সাভার সদর ইউপি চেয়ারম্যান বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করলেন

সাভার প্রতিনিধি,১৪ আগষ্ট,২০২০(বিবিনিউজ):সাভারে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে সাভার সদর ইউনিয়নের মাঝিপাড়া ও ঘোড়াদিয়া এলাকায় বন্যার্তদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। জনবহুল এ ইউনিয়নে দিন রাত করোনা ভাইরাসের ঝুকি নিয়েই ইউপি চেয়ারম্যান সোহেল রানা ইউনিয়নের বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন কাজ করে যাচ্ছেন। প্রতিদিন তিনি বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন। ত্রাণ সামগ্রী বিতরণ কালে এসময় সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি এএফ এম সায়েদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Read More

ঢাকার ধামরাইয়ে যাদবপুর ইউপি চেয়ারম্যানকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন

সাভার প্রতিনিধি,১৪ আগষ্ট,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ বন্যার্তদের মাঝে বিতরণ না করে আত্মসাতের অভিযোগে র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয় যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজুকে চেয়ারম্যানের পদ ও আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। সকালে ধানতারা বাজার এলাকায় এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে স্থানীয়রা জানায়, চুরি-ডাকাতি হত্যাসহ যাদবপুর ইউনিয়ন পরিষদের বিতর্কিত চেয়ারম্যান মিজানুর রহমান মিজুর নামে বিশটির ও বেশি থানায় মামলা রয়েছে। গত নির্বাচনে তিনি অনিয়ম ও দুর্নীতি করে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান…

Read More