
সাভার প্রতিনিধি,১৪ আগষ্ট ২০২০(বিবিনিউজ):জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাজা প্রাপ্ত খুনিদের সরকার বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।

শুক্রবার দুপুরে সাভার পৌরসভা মিলনায়তনে সাভার পৌর আওয়ামী লীগ আয়োজিত ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহনামের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে দেশকে পাকিস্তানি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো কিন্তু খুনিদের সেই স্বপ্ন কোনদিন পূরণ হয়নি। এসময় তিনি আরও বলেন দেশে বর্তমানে বন্য পরিস্থিতি উন্নতি হয়েছে এছাড়া সকল বন্যার্তদের মাঝে সরকার ত্রাণ সামগ্রী দিয়েছে।

সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্ল্যার সঞ্চালনায় অনুষ্ঠানে এসময় পৌর মেয়র আব্দুল গণি,ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরীসহ পৌর আওয়ামী লীগেরে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে এসময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়।
