
সাভার প্রতিনিধি,১৪ আগষ্ট,২০২০(বিবিনিউজ):সাভারে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে সাভার সদর ইউনিয়নের মাঝিপাড়া ও ঘোড়াদিয়া এলাকায় বন্যার্তদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য। জনবহুল এ ইউনিয়নে দিন রাত করোনা ভাইরাসের ঝুকি নিয়েই ইউপি চেয়ারম্যান সোহেল রানা ইউনিয়নের বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন কাজ করে যাচ্ছেন। প্রতিদিন তিনি বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছেন।
ত্রাণ সামগ্রী বিতরণ কালে এসময় সাভার মডেল থানার অফিসার ইনচার্য ওসি এএফ এম সায়েদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
