
সাভার প্রতিনিধি,১৪ আগষ্ট,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে প্রধানমন্ত্রীর দেওয়া ত্রাণ বন্যার্তদের মাঝে বিতরণ না করে আত্মসাতের অভিযোগে র্যাবের হাতে গ্রেপ্তার হওয় যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজুকে চেয়ারম্যানের পদ ও আওয়ামী লীগ থেকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। সকালে ধানতারা বাজার এলাকায় এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে স্থানীয়রা জানায়, চুরি-ডাকাতি হত্যাসহ যাদবপুর ইউনিয়ন পরিষদের বিতর্কিত চেয়ারম্যান মিজানুর রহমান মিজুর নামে বিশটির ও বেশি থানায় মামলা রয়েছে। গত নির্বাচনে তিনি অনিয়ম ও দুর্নীতি করে যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি ইউনিয়ন পরিষদে আসা ত্রাণ ও নগদ অর্থ আত্মসাৎ করে আসছিলেন। সেইসাথে তিনি কোন ইউপি সদস্যকে সম্মানিত ভাতা প্রদান করেননি গত কয়েক বছরে। এছাড়া তিনি কোন বিধবা নারীকে বয়স্ক ভাতার কার্ড ও দেননি। এছাড়া তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই ওই ইউনিয়নের বিভিন্ন গ্রামে চুরি ডাকাতি হত্যা বেড়ে যায় । সারাদেশে যখন বন্যা করোনাভাইরাস ঠিক সেই মুহুর্তে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ না করে তিনি ত্রাণ আত্মসাতের উদ্দেশ্যে তার বাড়িতে ৩৫ বস্তা ত্রাণ এর প্যাকেট মজুদ করে আসছিলেন। পরে গত বুধবার ভোররাতে নিজ বাড়ি থেকে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান নিজেকে আটক করে র্যাব ফোর। বর্তমানে তিনি ত্রাণ আত্মসাতের করা মামলায় জেলহাজতে রয়েছেন। এলাকাবাসী অবিলম্বে তাকে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ইউপি চেয়ারম্যানের পদ থেকে বহিষ্কারের জন্য স্থানীয় আওয়ামী লীগ ও প্রশাসনের প্রতি আহ্বান জানান। স্থানীয়দের দাবি ডিজিটাল বাংলাদেশে সে কিভাবে দুর্নীতি করে পার পেয়ে যায় অবিলম্বে তার কঠোর শাস্তি দাবি করেন তারা। এদিকে ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায় যে ইউনিয়ন পরিষদের বেহাল অবস্থা তিনি কোন উন্নয়ন করেনি বরং ইউনিয়ন পরিষদের রুমের জানালায় দেখা গেল কাঠ দিয়ে জোড়া তালি দেওয়া।
