সাভার প্রতিনিধি,২০ আগষ্ট ,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে যাদবপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মিজুকে ত্রাণের চাউল আত্মসাতের ঘটনায় সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এরআগে চাউল আত্মসাতের অভিযোগে র্যাব তাকে আটক করেছিলো। বর্তমানে র্যাবের করা মামলায় এই বিতর্কিত চেয়ারম্যান কারাগারে রয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে ধামরাইসহ বিভিন্ন থানায় চুরি,ডাকাতি ও হত্যাসহ একাধীক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল হক। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরীর স্বাক্ষরিত (১৮ আগস্ট) দু’টি চিঠিতে ধামরাইয়ের যাদবপুরের ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজুকে সাময়িক বরখাস্ত ও কারণ…
Read MoreDay: August 20, 2020
গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ২৮৬৮ জন
২০ আগস্ট, ২০২০(বিবিনিউজ):গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা কিছুটা কমলেও শনাক্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৬৮ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪১ জন। এ নিয়ে দেশে ২ লাখ ৮৭ হাজার ৯৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৮২২ জন। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ৯ জন।করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ ৩ হাজার ২৫৩ জন। সব…
Read Moreলিবিয়ায় জাহাজ ডুবিতে ৪৫ জনের মৃত্যু
২০ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : চলতি সপ্তাহে লিবিয়া উপকূলে এ বছরের সবচেয়ে ভয়াবহ জাহাজডুবিতে অন্তত ৪৫ জন অভিবাসী ও শরণার্থীর মৃত্যু হয়েছে। জাতিসংঘ বুধবার এ কথা জানায়। জাতিসংঘের উদ্বাস্তু ও অভিবাসন সংস্থা এক বিবৃতিতে বলেছে, সোমবারের জাহাজডুবির ঘটনায় ৩৭ জনকে জেলেরা উদ্ধার করেছে, এতে ৫ শিশুসহ অপর ৪৫ জনের মৃত্যু হয়েছে। লিবিয়ার জুয়ারা উপকূলে জাহাজের ইঞ্জিন বিষ্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।
Read Moreবার্সেলোনাকে শীর্ষে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি কোম্যানের
২০ আগস্ট ২০২০ (বিবিনিউজ) : বার্সেলোনাকে আবারো শীর্ষ পর্যায়ের লড়াইয়ে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত কোচ রোনাল্ড কোম্যান। গতকাল দুই বছরের চুক্তিতে আনুষ্ঠানিকভাবে বার্সার কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন এই ডাচ নাগরিক। ক্যাম্প ন্যু’তে দেয়া এক বিবৃতিতে কোম্যান বলেছেন, ‘এটা সত্যিই আনন্দের একটি দিন। সবাই জানে বার্সা আমার কাছে কি। এটা আমার বাড়ি। এটা আমার জন্য অনেক বড় একটি চ্যালেঞ্জ এবং অবশ্যই কাজটা মোটেই সহজ নয়। আমার কাছে তারা সেরাটাই দাবী করেছে এবং আমি সেটা পছন্দ করেছি। আমার কাছে সত্যিই পুরো বিষয়টা স্বপ্নের মত এবং এই স্বপ্ন এখন সত্যি হবার…
Read Moreট্রেনরে যাত্রীদের বাধ্যতামূলক জাতীয় পরিচয় পত্র প্রদর্শন শিথিল করেছে রেলপথ মন্ত্রণালয়
২০ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : ট্রেনে যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বাধ্যতামূলক জাতীয় পরিচয় পত্র প্রদর্শন করার বিষয়টি শিথিল করেছে রেলপথ মন্ত্রণালয়। একইসাথে এক আইডি কার্ডে পরিবারের সর্বোচ্চ ৪ জন সদস্যের টিকেট ক্রয় ও ট্রেন ভ্রমণ করতে পারবেন। আজ রেলপথ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। ট্রেনের টিকেট হস্তান্তর এবং কালোবাজারী সংক্রান্ত বিজ্ঞপ্তিতে রেলপথ মন্ত্রণালয় বলেছে, গত ১৩ আগস্ট বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে রেলওয়েতে ভ্রমণকারী যাত্রীসাধারণের ভ্রমণের সময় জাতীয় পরিচয়পত্রসহ ভ্রমণের কথা বলা হয়। কিন্তু বর্তমানে যাত্রীগণের যাতায়াতের সুবিধার্থে বাধ্যতামূলক জাতীয় পরিচয় পত্র প্রদর্শন করার বিষয়টি শিথিল…
Read Moreন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকার সাফল্য অর্জন করেছে:প্রধানমন্ত্রী
২০ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেছেন, গ্রেনেড হামলা মামলায় দন্ডিতদের রায় কার্যকর করার মধ্য দিয়ে দেশ থেকে হত্যা, সন্ত্রাস ও জঙ্গিবাদের চির অবসান হবে। বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ-শান্তিপূর্ণ আবাসভূমিতে পরিণত হবে। প্রতিহিংসার রাজনীতি বাদ দিয়ে সরকার দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে উল্লেখ করে তিনি বলেন, “আমরা সপরিবারে জাতির পিতা হত্যার বিচারের রায় কার্যকর করেছি। জাতীয় চার নেতা হত্যার বিচার সম্পন্ন হয়েছে। একাত্তরের মানবতাবিরোধী-যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা হচ্ছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দেশে শান্তি…
Read Moreসাভারের আশুলিয়ায় পোশাক কারখানায় ব্যতিক্রমধর্মী নির্বাচন অনুষ্ঠিত
সাভার প্রতিনিধি, ২০ আগস্ট ,২০২০(বিবিনিউজ):শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে মালিকপক্ষ ও শ্রমিকদের মাঝে সুসম্পর্ক সৃষ্টির পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানে সুষ্ঠ কাজের পরিবেশ বজায় রাখতে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ব্যতিক্রমধর্মী শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার প্রকুরপাড় এলাকায় অরুনিমা গ্রুপের ডিএমসি এ্যাপারেলস লিমিটেড কারখানায় এ ব্যতিকক্রমধর্মী শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে প্রায় কয়েক ঘন্টার কঠোর নিরাপত্তায় আনন্দঘন পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলাকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও বিজিএমইএর ঊর্ধ্বতন কর্মকর্তারা ভোট কেদ্রগুলো পরিদর্শন করেন। এব্যাপারে অরুনিমা স্পোর্টসওয়্যার লিমিটেড কারখানার জেনারেল ম্যানেজার…
Read Moreআগামীকাল ভয়াবহ গ্রেনেড হামলার ১৬তম বার্ষিকী
২০ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : জাতি আগামীকাল শ্রদ্ধাবনত চিত্তে ইতিহাসের ভয়াবহতম গ্রেনেড হামলার ১৬তম বার্ষিকী পালন করবে। দেড় দশক আগে বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০৪ সালের এইদিনে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তি সমাবেশে নারকীয় গ্রেনেড হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, মূলত আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে বিএনপি-জামায়াত তথা চার দলীয় জোট সরকার রাষ্টযন্ত্র ব্যবহার করে নৃশংসতম গ্রেনেড হামলা চালায়। বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় কয়েকজন নেতা সেদিন অল্পের জন্য এই ভয়াবহ হামলা থেকে বেঁচে গেলেও মহিলা আওয়ামী লীগের তৎকালীন…
Read More