
২০ আগস্ট, ২০২০(বিবিনিউজ):গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা কিছুটা কমলেও শনাক্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৬৮ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৪১ জন।
এ নিয়ে দেশে ২ লাখ ৮৭ হাজার ৯৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৮২২ জন। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ৯ জন।করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় সুস্থ ৩ হাজার ২৫৩ জন। সব মিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৯৯১ জন।গতকাল বুধবার ২৪ ঘণ্টায় ২ হাজার ৭৪৭ জনের শরীরে করোনা সংক্রমিত হওয়ার তথ্য জানানো হয়। ওই সময় মারা যান ৪১ জন।
বিজ্ঞপ্তির তথ্যমতে, দেশে ৯১টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৪ হাজার ৫৯টি নমুনা। এর আগের দিন ১৪ হাজার ৬৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৩ লাখ ৯৩ হাজার ৪৯৭টি নমুনা।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে।
