স্টাফ রিপোর্টার,১৬ জুলাই, ২০২৫(বিবিনিউজ): নানা আয়োজনে ঢাকার সাভারের আশুলিয়ায় পালিত হলো দেশের প্রথম জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার ২৯ বছরে পদার্পন উপলক্ষে নানা অনুষ্ঠান।

এ উপলক্ষে আশুলিয়ার দোসাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এসময় সেখানে র্যালি শেষে বিভিন্ন মানুষের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। র্যালিতে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু।

এসময় তাকে সম্মাননা স্বারক তুলে দেন এটিএন বাংলার প্রতিনিধি শেখ বাশার।

এসময় এটিএন বাংলার জেলা প্রতিনিধি শেখ বাশারের সভাপতিত্বে আলোচনা সভায় সাভার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সাভার ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা মাষ্টার,দোসাইদ অধ্যন্য কুমার স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নাসির আহমেদ,ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, আশুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মেহেদী হাসান আজাদ,গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি বিশিষ্ট নাট্যকার সাংবাদিক তোফায়েল হোসেন তোফাসানিসহ শিক্ষক.শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দসহ আসা সবাই এটিএন বাংলার ২৪শে আন্দোলনসহ সকল সময় বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করায় এটিএন বাংলার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
