আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ঢাকার ধামরাইয়ে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার,১৬ জুলাই, ২০২৫(বিবিনিউজ):সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দল।

ঢাকার ধামরাইয়ের যাত্রাবাড়ী এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ঢাকা-আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাস স্ট্যান্ডে এসে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে এসময় ঢাকা জেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি বলেন, গত ১৭ বছর একটি স্বার্থন্বেষী মহল বিএনপির ছায়াতলে থেকে পরিপুষ্ট হয়ে তারা আজকে অন্যান্য দলের সাথে মিশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

এনসিপির উদ্দেশ্যে করে অভি বলেন, আজকে আপনারা তারেক রহমানের বিরুদ্ধে কথা বলছেন । সারা বাংলাদেশে যে কোন আসনে বিএনপির একজন কর্মীর সাথে নির্বাচন করে জিতে দেখান, তারপর তারেক রহমানকে নিয়ে কথা বলবেন। আপনারা যদি জিততে পারেন তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো।

বিক্ষোভ সমাবেশে এসময় আরও উপস্থিত ছিলেন, জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক রাসেল খান, ঢাকা জেলার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান মোহন, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বদরুল আলম সুমন প্রমুখ ‌।

Related posts

Leave a Comment