৯ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : আগামী ১৬ আগস্ট থেকে দেশে পর্যায়ক্রমে সকল আন্তঃনগর ট্রেন চালু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মিয়া জাহান আজ বিকেলে একথা জানান। তিনি বলেন, দেশে মোট ১০২টি আন্তঃনগর ট্রেনের মধ্যে বর্তমানে ৩৪টি আন্তঃনগর ট্রেন চালু আছে। আগামী ১৬ আগস্ট থেকে আরও ২৪টি ট্রেন চালু হবে। আর আগস্টের শেষ দিক নাগাদ সকল আন্তঃনগর ট্রেন চালু হবে। রেলওয়ে সূত্র জানায়, ১৬ আগস্ট থেকে কোন কোন আন্তঃনগর ট্রেন চালু করা হবে, তার একটি তালিকা করার জন্য রেলের পরিচালন (অপারেশন) বিভাগকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা চাহিদা ও গুরুত্ব বিবেচনা…
Read MoreDay: August 9, 2020
সাভারে বন্যাদূর্গত এলাকা পরিদর্শন করলেন মঞ্জুরুল আলম রাজীব
সাভার প্রতিনিধি,৯ আগষ্ট ২০২০(বিবিনিউজ):সাভারে বন্যা দূর্গত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভার উপজেলার বারোটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে সাথে করে নিয়ে তিনি ট্রলারে করে বনগাঁও ও বিরুলিয়া ইউনিয়ন ইউনিয়নের বিভিন্ন বন্যাদূর্গত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি ওই দুই এলাকার বন্যার্তদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। ত্রাণ সামগ্রী বিতরণ শেষে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব বলেন,সকল বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী পৌছে দেওয়া হবে। এসময় তিনি ওই দুই…
Read Moreআশুলিয়ায় ট্রাক চাপায় অটোরিকশা যাত্রী নিহত
সাভার প্রতিনিধি,৯ আগষ্ট ২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় ট্রাকচাপায় হাশেম বাবু (১৬) নামের এক ব্যাটারী চালিত অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে।রোববার সন্ধ্যায় টঙ্গী-আশুলিয়া-ডিইপিজেড মহাসড়কের ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অটোরিকশা চালক আহত হলে তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। নিহত হাশেম বাবু রংপুর কোতোয়ালী থানার মোকছেদের ছেলে। তিনি আশুলিয়ার আয়নাল মার্কেট এলাকায় ভাড়া থাকতেন। পুলিশ জানায়, অটোরিকশা যোগে আয়নাল মার্কেট এলাকায় ভাড়া বাসায় ফিরছিলেন হাশেম বাবু। ইউনিক বাস স্ট্যান্ড এলাকায় পৌছলে আব্দুল্লাহপুর গামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিলে…
Read Moreদেশে করোনায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩৪ জন
৯ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস শনাক্তের ১৫৫তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৪ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৬ জন। গতকালের চেয়ে আজ ২ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩২ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৩৯৯ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। ৫ আগস্ট থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে। আজ দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন হেলথ বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।…
Read More