গোপালগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

accidentগোপালগঞ্জে ট্রাকচাপায় ইমরান হোসেন (৪৫) নামে এক মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ফুকরা বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

ইমরান কাশিয়ানী-গোপালগঞ্জ রেললাইন নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপে হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। কাশিয়ানী থানার এসআই ফারুক হোসেন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Related posts

Leave a Comment