
সাভার প্রতিনিধি, ২০ আগস্ট ,২০২০(বিবিনিউজ):শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে মালিকপক্ষ ও শ্রমিকদের মাঝে সুসম্পর্ক সৃষ্টির পাশাপাশি শিল্প প্রতিষ্ঠানে সুষ্ঠ কাজের পরিবেশ বজায় রাখতে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ব্যতিক্রমধর্মী শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আশুলিয়ার প্রকুরপাড় এলাকায় অরুনিমা গ্রুপের ডিএমসি এ্যাপারেলস লিমিটেড কারখানায় এ ব্যতিকক্রমধর্মী শ্রমিক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে প্রায় কয়েক ঘন্টার কঠোর নিরাপত্তায় আনন্দঘন পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ চলাকালে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ও বিজিএমইএর ঊর্ধ্বতন কর্মকর্তারা ভোট কেদ্রগুলো পরিদর্শন করেন।

এব্যাপারে অরুনিমা স্পোর্টসওয়্যার লিমিটেড কারখানার জেনারেল ম্যানেজার হামিদুল করিম জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত অরুনিমা গ্রুপের ডিএমসি এ্যাপারেলস কারখানায় ব্যতিক্রমধর্মী এ নির্বাচনে শিল্প প্রতিষ্ঠানে কর্মরত সাত‘শ পাঁচজন শ্রমিক তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কারখানার জেনারেল ম্যানেজার ওয়াশ অনন্ত কুমার।

তাদের ভোটে সাত জন শ্রমিক প্রতিনিধি নির্বাচিত হবেন। নির্বাচনে মোট প্রার্থী ছিলো ১২ জন। ভোট গ্রহন শেষে বিকেলে বিজয়ীদের নাম ঘোষনা করবেন কারখানা কর্তৃপক্ষ। পরে ওই নির্বাচিত সাত জন প্রতিষ্ঠানে কর্মরত সকল শ্রমিকদের সুযোগ-সুবিধা নিয়ে মালিক পক্ষের সঙ্গে আলোপ-আলোচনা করবেন।
গার্মেন্টস কর্তৃপক্ষ জানায়, মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যেই অরুনিমা গ্রুপের ডিএমসি এ্যাপারেলস লিমিটেড কারখানায় এই ব্যতিক্রমধর্মী নির্বাচনের আয়োজন করা হয়েছে। শ্রমিকরা জানায় তাদের জন্য এই নির্বাচনের আয়োজন করায় তারা অনেক খুশি।
ভোট গ্রহণ অনুষ্ঠানে এসময় আরও উপস্থিত ছিলেন, অরুনিমা গ্রুপের ডিএমসি এ্যাপারেলস লিমিটেড কারখানার নির্বাহী পরিচালক হুমায়ন ফিরোজ,ম্যানেজার ওয়েল ফেয়ার আব্দুর রহিম,ম্যানেজার কমপ্লায়েন্স নাসির উদ্দিনসহ আরো অনেকে।
