সাভারে মাদ্রাসা ছাত্রকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা

সাভার প্রতিনিধি,১৩ আগষ্ট ২০২০(বিবিনিউজ):পূর্ব শত্রুতার জের ধরে সাভারে এক মাদ্রাসা ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা চেষ্টা করেছে সন্ত্রাসীরা।আশঙ্কাজনক অবস্থায় শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের পার্বতীনগর এলাকায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গতকাল রাতে সাভার নামা বাজার রোড এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই শিক্ষার্থীর নাম নাজমুল হাসান রুদ্র। সে সাভার পৌর এলাকার তারাপুর মহল্লার জাফর আলীর ছেলে।
এলাকাবাসী জানায় গতকাল রাতে ওই মাদ্রাসা ছাত্র বাজার রোড দিয়ে মোটরসাইকেলে করে যাওয়ার সময় কয়েকজন সন্ত্রাসী তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে হত্যার চেষ্টা করে।পরে তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে আসলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়।এসময় সন্ত্রাসীরা ওই মাদ্রাসা ছাত্রের সাথে থাকা তার এক বন্ধুর স্বর্ণের চেইন ও টাকা লুটপাট করে।পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।এঘটনায় ওই ছাত্রের পরিবারের সদস্যরাও অজ্ঞাত কয়েক জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ এ এফএম সায়েদ বলেন আসামিদের আটকের চেষ্টা চলছে।

Related posts

Leave a Comment