যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ছিনতাইকারী গুলিবিদ্ধ

bonduk juddoযাত্রাবাড়ীর ধলপুর এলাকায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আমির হামজা (২৬) নামে ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়েছে। তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত ১৮ ডিসেম্বর সকালে দয়াগঞ্জের ছিনতাইয়ের সময় কোলের শিশু আরাফাত ছিটকে পড়ে মারা যাওয়ার ঘটনার সাথে সম্পৃক্ত রয়েছে আমির হামজার।

যাত্রাবাড়ী থানার এসআই মফিজ উদ্দিন আমিরকে প্রথম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে জাতীয় অর্থপেডিক্স (পঙ্গু) হাসপাতালে ভর্তি করান।

তিনি বলেন, আমিরের পায়ে ও হাঁটুতে গুলি লেগেছে। এর আগে এই ছিনতাইয়ের ঘটনায় জড়িত প্রধান ছিনতাইকারী রাজিবকে রবিবার গ্রেফতার করা হয়। রাজিব আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।

Related posts

Leave a Comment