সাভারের আশুলিয়ায় ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ

ষ্টাফ রিপোর্টার,২২ আগস্ট ২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে এক নারীকে গণধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। রাতে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে দুই ধর্ষণকারী আটক করে আশুলিয়া থানা পুলিশ।
আটকৃকতরা হলো- নাটোর জেলার সিংড়া থানা এলাকার মোবারক হোসেনের ছেলে মোঃ মমিন এবং মানিকগঞ্জ সদর থানা এলাকার রফিকুল ইসলাম । এছাড়া ঘটনার সাথে জড়িত আরিফ নামের অপর এক বখাটে পলাতক রয়েছে।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী ওই নারী শ্রমকিকে চাকুরী দেওয়ার কথা বলে মুঠোফোনে ডেকে নিয়ে যায় তার র্পূব পরচিতি সহর্কমী মমিন। পরে তাকে কৌশলে আশুলিয়ার পলাশবাড়ি কাঠালতলা এলাকার হক ভিলার ভাড়া বাসায় নিয়ে মমিন ও তার দুই বন্ধু রফিকুল এবং আরিফ মিলে ওই নারীকে আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করে। পরে ধর্ষণের বিষয়টি কাউকে জানালে মেরে ফেলার হুমকি দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এঘটনায় ধর্ষণের বিষয়টি ভুক্তভোগী ওই নারী আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে দুই জনকে আটক করে।

এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক-(এসআই) কামরুজ্জামান জানান, ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে দুই জনকে আটক করা হয়েছে। এছাড়া অন্য এক আসামিকে আটক করতে অভিযান চলছে। এছাড়া ধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

Related posts

Leave a Comment