গত ২৪ ঘন্টায় দেশে করোনায় ৪৬ জনের মৃত্যু

১৮ আগস্ট, ২০২০ (বিবিনিউজ) : দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্তের ১৬৪তম দিনে ২৪ ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৬ জন মৃত্যুবরণ করেছেন। আর সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩৪ জন।
গতকালের চেয়ে আজ ৯ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ৩৭ জন মৃত্যুবরণ করেছিলেন। এখন পর্যন্ত দেশে এ ভাইরাসে মৃত্যুবরণ করেছেন ৩ হাজার ৭৪০ জন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ। ৫ আগস্ট থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩৪ জন। গতকালের চেয়ে ১ হাজার ৫৯৩ জন বেশি সুস্থ হয়েছেন। গতকাল সুস্থ হয়েছিলেন ১ হাজার ৬৪১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮২৫ জন।
আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৭ দশমিক ৬৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ৫৭ দশমিক ৫৩ শতাংশ। আগের দিনের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ১৪ শতাংশ বেশি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১৪ হাজার ৬৩০ জনের নমুনা পরীক্ষায় ৩ হাজার ২০০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকালের চেয়ে আজ ৬০৫ জন বেশি শনাক্ত হয়েছেন। গতকাল ১২ হাজার ৫২৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিলেন ২ হাজার ৫৯৫ জন। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৮৭ শতাংশ। আগের দিন এ হার ছিল ২০ দশমিক ৭২ শতাংশ। আগের দিনের চেয়ে আজ শনাক্তের হার ১ দশমিক ১৫ শতাংশ বেশি।
দেশে এ পর্যন্ত মোট ১৩ লাখ ৭৮ হাজার ৮১৯ জনের নমুনা পরীক্ষায় ২ লাখ ৮২ হাজার ৩৪৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৪৮ শতাংশ।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ‘করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৪৩৫ জনের। আগের দিন সংগ্রহ করা হয়েছিল ১২ হাজার ৮৩৬ জনের। গতকালের চেয়ে আজ ২ হাজার ৫৯৯টি নমুনা বেশি সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশের ৮৭টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৬৩০ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ১২ হাজার ৮৩৬ জনের। গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে ১ হাজার ৭৯৪টি বেশি নমুনা পরীক্ষা হয়েছে

Related posts

Leave a Comment