
সাভার প্রতিনিধি,১৮ আগষ্ট ,২০২০(বিবিনিউজ):নানা আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পালিত হলো নাট্যচার্য সেলিম আল দীনের একাত্তর তম জন্ম বার্ষিকী। দেশে করোনা ভাইরাসের প্রকোপ থানায় সিমিত পরিসরে এবারের জন্ম বার্ষিকীর অনুষ্ঠান পালন করা হয়।
এ উপলক্ষে দুপুরে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আয়োজনে একটি শোভাযাত্রা বের করা। পরে শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয় প্রশাসন,ঢাকা থিয়েটার,ও গ্রাম থিয়ে টারের পক্ষ থেকে সেলিম আল দীনের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় বিশিষ্ট নাট্য পরিচালক নাসির উদ্দিন ইউসুফসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এছাড়ায় সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে নাট্যচার্য সেলিম আল দীনের লেখা গান ও নাটক পরিচালিত হবে।
