স্টাফ রিপোর্টার,৩ অক্টোবর,২০২২(বিবিনিউজ):ঢাকার সাভার ও ধামরাইয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজার মহা অষ্টমী এবং একই সাথে কয়েকটি মন্দিরে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। হিন্দু ধর্ম মতে কুমারীকে মাতৃ রূপে আরাধনা করা হয় এবং কুমারী অবস্থায় দেবী থাকেন মহা শক্তিশালী। তাই দূর্গা পূজার পাশাপাশি কুমারী পূজা করে থাকেন ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়।
ঢাকার সাভার ও ধামরাইয়ে উপজেলায় এবার ৪শতাধিক মন্দিরে শারদীয় দুর্গা পূজা সুষ্ঠুভাবে সমম্পন্ন হওয়ার খবর পাওয়া গেছে। সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে প্রায় চার শতাধিক মন্দিরে আজ মহা অষ্টমীতে ছিল হিন্দু ধর্মাবলম্বী শিশু-কিশোর, নারী-পুরুষসহ সকল বয়সীদের ভীর। মহা অষ্টমীতে মন্ত্রপাঠ ও প্রার্থনার মধ্য দিয়ে পূজা শেষ হয়। অপরদিকে, কুমারী পূজাকে ঘিরে সাভার ধামরাইয়ে কয়েকটি মন্দিরে ছিল ব্যতিক্রমী উৎসবের আয়োজন। তবে, বৃষ্টির কারণে উৎসব কিছুটা ব্যহত হয়েছে বলে জানান দর্শনার্থীরা।
