যুক্তরাজ্য বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে দেখতে চায় :ব্রিটিশ হাইকমিশনার


স্টাফ রিপোর্টার,৩ অক্টোবর,২০২২(বিবিনিউজ):ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন,আগামীতে বাংলাদেশে কি ধরনের নির্বাচন হবে তা অবশ্যই নির্ধারণ করবে এ দেশের জনগন। তবে বন্ধুরাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য প্রত্যাশা করে আগামীতে একটি ভালো নির্বাচন। যে নির্বাচন হবে সুষ্ঠু অবাধ ও অংশগ্রহণমূলক।
বিকেলে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
ব্রিটিশ হাই কমিশনার ডিকসন এসময় আরও বলেন, বন্ধুরাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য বাংলাদেশকে দেখতে চায় উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে। এছাড়াও প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণের জন্যে জাতিসংঘ ২০২৬ সালের মধ্যে যে সময় সীমা বাংলাদেশের যে বেধেঁ দিয়েছে তার জন্য হলেও গ্রহণযোগ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন জরুরী বলেও বলেন তিনি।
বিকেলে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছুলে ব্রিটিশ হাইকমিশনারকে স্বাগত জানান,সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।
ডিকসন স্মৃতিসৌধ ঘুরে দেখেন এবং স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম,সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিদুল ইসলাম,সাভার গণপূর্ত বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী আতিক আল আহসান,উপ সহকারী প্রকৌশলী মিজানুর রহমান,আবুল বাশার,আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেনসহ আরো অনেকে।

Related posts

Leave a Comment