
সাভার প্রতিনিধি,১৬ আগষ্ট,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌ বাহিনী।
রোববার দুপুরে ধামরাইর কুল্লা ও সোমভাগ এলাকায় প্রায় কয়েক’শ বানভাসী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় বানভাসী মানুষদের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ। বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,তেল,লবন,চিড়াসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।
ত্রাণ সামগ্রী বিতরণ কালে এসময় বাংলাদেশ নৌ বাহিনীর লেফটেন্যান্ট কর্ণেল সোলায়মান কবিরসহ নৌ বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
