তৌহিদুল ইসলাম লালমনিরহাট , সারাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের হত্যার প্রতিবাদে এবং জঙ্গীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে আজ সোমবার সকালে লালমনিরহাটের মিশন মোড়ে মানব বন্ধন কর্মসূচী পালন করেছে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখা ।
পরিষদের সাধারণ সম্পাদক শ্রী গোপাল বর্মনের সভাপতিত্বে সকালে ঘন্টাব্যাপি এ মানব বন্ধনে বক্তারা অবিলম্বে হামলা বন্ধের দাবী ও দোষীদের বিচারের দাবী জানান।এসময় বক্তব্য রাখেন শ্রী শৈলেন্দ্র কুমার,রতন কুমার সাহা,এস দিলীপ রায় প্রমূখ।মানব বন্ধনে বাংলাদেশ পুজা উৎযাপন পরিষদ,শ্রী শ্রী গৌরিশংকর গোশালা সোসাইটি,চার্চ অব গড সহ বিভিন্ন সংগঠন অংশ নেয়।
জঙ্গী হামলার প্রতিবাদে লালমনিরহাটে মানববন্ধন
