আশুলিয়ায় মসজিদের খাদেমের পায়ের রগ কেটে দেয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার,২৯ মে ২০২১ (বিবিনিউজ): আশুলিয়ায় মসজিদের এক খাদেমের পায়ের রগ কেটে দেয়ার ঘটনায় কিশোর গ্যাং সদস্যদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের নাল্লাপোল্লা বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিলে প্রায় কয়েক’শ এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে জানানো হয়, সোমবার (২৪ মে) সকালে নজরুল ইসলাম নামের মসজিদের এক খাদেমকে মারধর ও ছুরি দিয়ে পায়ের রগ কেটে দেয় রাকিব (১৬) ও ইমন হোসেন (১৭) দুই কিশোর গ্যাং সদস্য। তাদের সহযোগিতা করেন হাবিব ও আলিম নামের দুইজন। এ ঘটনায় পরের দিন আশুলিয়া থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন নজরুলের স্ত্রী। মানববন্ধনে বক্তারা জানান, এর আগেও এমন ঘটনা ঘটিয়েছে কিশোর গ্যাং। তাদের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ। এদের বিচার দাবি করেন তারা।
নাল্লাপোল্লা এলাকার স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, ‘হাবিব ও আলিম নামের দুজন নাল্লাপোল্লা এলাকায় কিশোর গ্যাং তৈরি করেন এবং তাদের মদদ দেন। কিশোর গ্যাংটি এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত। এর একটি উদাহরণ মসজিদের খাদেমের পায়ের রগ কেটে দেয়া।’
তিনি বলেন, এই কিশোর গ্যাং দ্বারা মানুষ আজ অতিষ্ঠ। আমরা তাদের বিচার চাই। যারা এই কিশোরদের মদদ দিচ্ছে তাদেরও আইনের আওতায় আনা হোক।

Related posts

Leave a Comment