সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে নারী শ্রমিক গণধর্ষণের শিকার ,গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার,২৯ মে ২০২১ (বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক নারী শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় সাভার হাইওয়ে থানা পুলিশ ছয়জনকে আটক করেছে। এঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।গতকাল গভীর রাতে সাভারের আশুলিয়ার বিশমাইল নবীনগর এলাকার মাঝে ডিসি নার্সারীর সামনে এ গণধর্ষণের ঘটনা ঘটে।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ করিম বলেন,গতকাল নায়ারণগঞ্জ এর চাষাড়া থেকে এক নারী শ্রমিক মানিকগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে আসে। পরে ওই নারী মানিকগঞ্জ থেকে নায়ারণগঞ্জ যাওয়ার জন্য একটি বাসে করে আশুলিয়ার নবীনগর আসেন। পরে সে নবীনগরে তার এক পূর্ব পরিচিত ভাইয়ের সাথে একটি মিনি বাসে উঠলে বাসের চালক বিশমাইল নবীনগর এর মাঝে ডিসি নার্সারীর সামনে নিয়ে ওই নারীর সাথে থাকা যুবককে বেধে বিভিন্ন গাড়ির ছয়জন ড্রাইভার ও হেলপার তাকে গণধর্ষণ করেন। এসময় গণধর্ষণের শিকার ওই নারী চিৎকার দিলে মহাসড়কে টহলরত সাভার হাইওয়ে পুলিশ ওই গাড়িটি আটক করে সেই সাথে ছয়জন ধর্ষণকারীকেও আটক করে ও ওই নারীকেও উদ্ধার করে। পরে সকালে ছয়জন ধর্ষণকারীকে সাভার হাইওয়ে থানা পুলিশ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। ধর্ষণের শিকার ওই নারী শ্রমিক ছয়জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আশুলিয়া থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ গণধর্ষণের শিকার নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করেছে। এছাড়া গত দুই দিনে সাভার ও ঢাকার ধামরাইয়ে এক এক শিশুসহ দুইজন ধর্ষণের শিকার হয়েছেন।

Related posts

Leave a Comment