সাভারে আট বছরের শিশু ধর্ষণের শিকার

সাভার প্রতিনিধি,১৩ আগষ্ট,২০২০(বিবিনিউজ):সাভারে পৃথক ঘটনায় আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে ও অন্য একটি ঘটনায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ জানায় সাভার সদর ইউনিয়নের চাঁপাইন এলাকায় একটি বাড়ীতে বাবা মার সাথে আট বছরের ওই শিশু ভাড়া থাকতো। তার বাবা-মা পোশাক কারখানায় চাকরি করতো। এই সুযোগে শিশুটিকে গত কয়েকদিন ধরে চকলেটের লোভ দেখিয়ে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে আসছিল আতাহার আলী নামের এক ব্যক্তি। এছাড়া ওই শিশুকে আরেক প্রতিবেশী সোহাগ মন্ডল ভয়-ভীতি দেখিয়ে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করে আসছিল। পরে দুইজনের ধর্ষণের শিকার হওয়ার পরে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার বাবা-মাকে ধর্ষণের বিষয়টি জানান। পরে তার বাবা-মা সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ গতকাল রাতে ঘটনাস্থলে গিয়ে ধর্ষণকারী আতাহার আলী ও সোহাগ মন্ডল কে আটক করে। এ ঘটনায় শিশুটির পরিবারের সদস্যরা দুই ধর্ষণকারীর নামে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।ধর্ষণের শিকার শিশুটিকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। এলাকাবাসী দুই ধর্ষণকারীর কঠোর শাস্তি দাবি করেছেন।
অন্যদিকে সাভারের কমলাপুরের ভবানীপুর এলাকায় এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেছেন নোয়াব আলী নামের আপন এক দেবর। পরে এলাকাবাসী ধর্ষণের চেষ্টা কারিকে আটক করে সাভার মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করেছে
এ বিষয়ে সাভার মডেল থানার ওসি অপারেশন জাকারিয়া হোসেন বলেন তিন আসামিকে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হবে।

Related posts

Leave a Comment