
ষ্টাফ রিপোর্টার ,৭ আগষ্ট ২০২০(বিবিনিউজ):দুর্নীতি মুক্ত দেশ গড়ায় বর্তমান সরকারের মুল লক্ষ্য বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল।
শুক্রবার দুপুরে ঢাকার দোহার এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল এসময় আরও বলেন,যুবলীগের বির্তকিত দুর্নীতি বাজ নেতাকর্মীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। যুবলীগে থেকে এখন কোন দুর্নীতি করার সুযোগ নেই যেই দুর্নীতি করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি এসময় আরও বলেন,দেশে দুর্নীতি বিরোধী অবস্থান চলমান রয়েছে। যুবলীগের কোন নেতাকর্মী সামন্য অপরাধ করলেও ছাড় দেওয়া হবে না। সামনে যেকোন যুবলীগের কমিটিতে সৎ ও স্বচ্ছ ব্যক্তিকে আনা হবে বলেও বলেন তিনি।
এসময় ঐএলাকায় কয়ে’শ বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী দেওয়া হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল,ডাল,লবণ,তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।

ত্রাণ সামগ্রী বিতরণ কালে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান,ঢাকা জেলা আওয়ামঢী লীগের সহ-সভাপতি ফজলুক হক,দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন,ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাক শফিউল আজম খাঁন বারকুসহ আরো অনেকে।
