সাভারের আশুলিয়ায় তুরাগ নদীতে ট্রলার ডুবে প্রায় ১২ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার কাজ চালাচ্ছে। শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার রুস্তমপুর তুরাগ নদীতে এঘটনা ঘটে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সন্ধ্যায় তুরাগ নদীর গুদারাঘাট থেকে ২৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার রুস্তমপুর আসছিলেন এসময় ট্রলারটি তুরাগ নদীর মাঝ খানে পৌছলে টঙ্গী থেকে ছেড়ে আসা একটি বালু টানার বলগেট ট্রলারটিকে ধাক্কা দেয় এসময় ট্রলারে থাকা নারী পুরুষ ও শিশুসহ সবাই নদীতে পড়ে যায়। এসময় স্থানীয়রা ১২ জনকে দ্রুত উদ্ধার করে নদীর তীরে নিয়ে আসলেও এখনো ১২ জন নিখোঁজ রয়েছে। পরে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিদলকে খবর দিলে ফায়ার সার্ভিস নিখোঁজদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। এদিকে ঘটনাস্থলে ভীড় জমিয়েছে নিখোঁজদের স্বজনরা। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর বলেন ফায়ার সার্ভিসের ডুবুরি দলের পাশাপাশি স্থানীয়রাও নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তুরাগ নদীতে ট্রলার ডুবে প্রায় ১২ জন নিখোঁজ
