ডাচ বাংলা ব্যাংক বগুড়ার ধুনট উপজেলা শাখা ব্যবস্থাপক মাসুদ রানাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে ধুনট শাখা কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। মাসুদ উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি গ্রামের শাহজাহান আলী তালুকদারের ছেলে। থানা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আন্দরা গ্রামের জিল্লুর রহমানের মেয়ে হেলেনুর নাহারকে বিয়ে করেন মাসুদ রানা। দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় প্রায় ৩মাস আগে মাসুদ রানা তার স্ত্রীকে তালাক দিয়েছেন। এতে ক্ষুদ্ধ হয়ে হেলেনুর নাহার বাদী হয়ে বগুড়া আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং ১৭৮০/১৮)।…
Read MoreDay: October 9, 2018
সাগরে গভীর নিম্নচাপ, সমুদ্রবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত
পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এ কারণে দেশের সমুদ্রবন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৬টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে ৮৯০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৭০ কিলেমিটার দক্ষিণ- দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৫০ কিলোমিটার দক্ষিণ- দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগসর হয়ে ঘণীভূত হতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ…
Read Moreশপথ নিলেন আপিল বিভাগের ৩ বিচারপতি
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন বিচারপতি শপথ নিয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তারা শপথ নেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথ বাক্য পাঠ করান। শপথ নেয়া তিন বিচারপতি হলেন- বিচারপতি জিনাত আরা, বিচারপতি আবু বকর সিদ্দীকী ও বিচারপতি মো. নুরুজ্জামান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন। আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এর আগে সোমবার হাইকোর্ট বিভাগ থেকে এই তিন বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি।
Read Moreকুষ্টিয়ায় সাব-রেজিস্ট্রার খুন
কুষ্টিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সদর উপজেলা সাব-রেজিস্ট্রার নুর মোহাম্মদ শাহ (৫৫) খুন হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে শহরের বাবর আলী গেট সংলগ্ন ভাড়া বাসায় দুর্বৃত্তরা হামলা চালিয়ে তাকে হত্যা করে। হত্যাকাণ্ডের সঠিক কারণ পুলিশ এখনো জানাতে পারেনি। পুলিশ ও স্থানীয়রা জানায়, সাব-রেজিস্ট্রার নুর মোহাম্মদ শাহ শহরে একটি বহুতল ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। রাত ১১টার দিকে বাড়ির সিঁড়িতে কয়েকজন মানুষের দৌড়া-দড়ির শব্দ শুনে ওই বাড়ির অন্যান্য ভাড়াটিয়াসহ বাড়িওয়ালা বাইরে বেরিয়ে আসেন। এসময় কয়েকজনকে দৌড়ে তড়িঘড়ি করে সিঁড়ি দিয়ে নামতে দেখে তাদের সন্দেহ হয়। পরে তারা বাড়ির তিনতলায় উঠে নুর মোহাম্মদের বাসায়…
Read More