ধুনটে বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপক গ্রেফতার

grefterডাচ বাংলা ব্যাংক বগুড়ার ধুনট উপজেলা শাখা ব্যবস্থাপক মাসুদ রানাকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে ধুনট শাখা কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। মাসুদ উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের পাঁচথুপি গ্রামের শাহজাহান আলী তালুকদারের ছেলে।

থানা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার আন্দরা গ্রামের জিল্লুর রহমানের মেয়ে হেলেনুর নাহারকে বিয়ে করেন মাসুদ রানা। দাম্পত্য জীবনে বনিবনা না হওয়ায় প্রায় ৩মাস আগে মাসুদ রানা তার স্ত্রীকে তালাক দিয়েছেন। এতে ক্ষুদ্ধ হয়ে হেলেনুর নাহার বাদী হয়ে বগুড়া আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং ১৭৮০/১৮)। ওই মামলায় ২৫ সেপ্টেম্বর আদালত থেকে মাসুদ রানার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারি পরোয়ানা মূলে মাসুদ রানাকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Related posts

Leave a Comment